এক্সপ্লোর

Group C Recruitment: 'অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধ হোক', গ্রুপ সি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

Group C recruitment Case: ভুয়ো চাকরির অভিযোগে বাতিল করা হল ৩৫০ জনের চাকরি। অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। 

সৌভিক মজুমদার, কলকাতা: এবার গ্রুপ সি-তেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ। সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে যে তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। এদিকে, ভুয়ো চাকরির অভিযোগে বাতিল করা হল ৩৫০ জনের চাকরি। অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে, তাই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর।  

এদিন, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ ধার্য করা হয়েছে।

এদিকে, এর আগে গ্রুপ ডি মামলায় ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। অনুসন্ধানে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করল আদালত। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে, ‘আদালতকে অসম্মান করছে আদালত নিযুক্ত কমিটি। আদালতের নির্দেশের পরেও কেন রিপোর্ট পেশ করা হল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? কোনও কার্যকরী পদক্ষেপ কমিটি করেছে বলে মনে করছে না আদালত।  বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের তরফে বলা হয়েছে, '১৬ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করবে সিবিআই। কাল সকালের মধ্যে সিবিআই জানাবে তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে’। 

সিঙ্গল বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য, খবর সূত্রের। 

এসএসসি গ্রুপ ডি  (SSC Group-D) নিয়োগে দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে  কলকাতা হাইকোর্টের  (Kolkata High court) পর্যবেক্ষণ,  নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরা যে বেতন এখন অবধি পেয়েছেন, তা উদ্ধার করতেও নির্দেশ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে জেলা স্কুল পর্যবেক্ষককে নির্দেশ দেওয়া হয়েছিল বলে খবর। ১৪ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের কমিটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget