এক্সপ্লোর

HS Result: 'পাস করালে দিদি চাকরি দিতে পারবে না, তাই উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে', শিলিগুড়ির স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ

Siliguri School Agitation: তাঁদের দাবি ভাল পরীক্ষা দিলেও তাঁদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এদিন ছাত্রীদের এই বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

বাচ্চু দাস, শিলিগুড়ি: শুক্রবারই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক (HS Result) পরীক্ষার ফল। মাধ্যমিকের (Madhyamik) পর উচ্চ মাধ্যমিকের ফলাফলেও জেলার জয়জয়কার। কিন্তু শিলিগুড়ির (Siliguri) স্কুলে এক অন্য ছবি। উচ্চমাধ্যমিকে অকৃতকার্যদের বিক্ষোভে শিলিগুড়ি সূর্যসেন বাল্মিকী বিদ্যাপীঠের কিছু ছাত্রী স্কুলের সামনেই বিক্ষোভে বসেন।                             

পড়ুয়াদের বিস্ফোরক দাবি                

"পাস করালে দিদি চাকরি দিতে পারবে না। সেজন্যই আমাদের উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে", এমনটাই অভিযোগ তুলে পাস করানোর দাবিতে স্কুলের সামনে বসে বিক্ষোভ দেখালো অকৃতকার্য হওয়া ছাত্রীরা। তাঁদের দাবি ভাল পরীক্ষা দিলেও তাঁদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এদিন ছাত্রীদের এই বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।   

আরও পড়ুন, দুঃসহ অভিজ্ঞতা! পয়গম্বর মন্তব্য-বিতর্কে রেল অবরোধ, মৃতদেহ নিয়ে ট্রেনেই আটকে পরিবার

শুক্রবারই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। রাজ্যে শুধু মাত্র মেধা তালিকাতেই জায়গা করে নিয়েছে ২৭২ জন। এছাড়াও উচ্চমাধ্যমিকে ছাত্রীদের পাশের হারও রাজ্যে নজর কাড়া। তাছাড়াও মেধাতালিকায় রাজ্যে প্রথম হয়েছে এক ছাত্রী। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসফল হয়েছে শিলিগুড়ি সূর্যসেন বাল্মিকী বিদ্যাপীঠের কিছু ছাত্রী।                                    

জানা গেছে, এ বছর বাল্মিকী বিদ্যাপীঠের ১৭০ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। তার মধ্যে ১৪০ জনের মতো পরীক্ষার্থী পাস করেছে। গতকাল অনলাইনে রেজাল্ট দেখে পরীক্ষার্থীরা৷ তার মধ্যে দেখা যায় ৩০ জনের মতো ছাত্রী উচ্চমাধ্যমিকে ফেল করেছে। আর এরপরই শনিবার প্ল্যাকার্ড নিয়ে স্কুলে বিক্ষোভ দেখান অনুত্তীর্ণ ওই ছাত্রীরা। তাঁদের দাবি, তাদের গতবারের একাদশ শ্রেণীর মতো পাশ করিয়ে দেওয়া হোক ৷  তাঁদের ন্যায্য নম্বর দেওয়া হোক।                                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চালকহীন মেট্রো চলবে কলকাতায়, মিলল অনুমতি
চালকহীন মেট্রো চলবে কলকাতায়, মিলল অনুমতি
West Bengal Police : রাজ্য পুলিশে বিরাট রদবদল, ৩৩ IPS -এর বদলি, CID-র মাথা থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে
রাজ্য পুলিশে বিরাট রদবদল, ৩৩ IPS -এর বদলি, CID-র মাথা থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে
Driverless Metro in Kolkata: অবশেষে মিলল অনুমতি, এবার চালক বিহীন মেট্রো চলবে কলকাতায়
অবশেষে মিলল অনুমতি, এবার চালক বিহীন মেট্রো চলবে কলকাতায়
Kolkata Road Accident : নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি

ভিডিও

Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?
TMC News |ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে অত্যাচারের হাড়হিম বর্ণনা দিলেন অভিযোগকারী পার্থ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget