এক্সপ্লোর

Hilsa Price: এবার হু হু করে দাম কমবে ইলিশের? সুন্দরবন থেকে বাজারে পৌঁছল কয়েক টন রুপোলি শস্য

Ilish Price: সমুদ্রে এই মুহূর্তে ইলিশ ধরার অনুকুল পরিবেশ তৈরির পরই জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপোলি শস্য।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ইলিশের (Hilsa Fish) মরসুম শুরু হলেও দামের নিরিখে আমজনতার ধরা ছোঁয়ার বাইরে বাঙালির প্রিয় মাছ। তবে এবার হয়ত কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। এমনই আশার খবর শোনা গেল।

ভরা শ্রাবণে সাগরে বৃষ্টি বাড়তেই মৎস্যজীবীদের জালে টন টন ইলিশ উঠতে শুরু করেছে। গত দু’দিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমার ঘাটে পৌঁছেছে প্রায় ১২টন টাটকা ইলিশ। আগামী দু’‌দিন আরও ইলিশ ঢুকবে ঘাটগুলিতে, এমনটাই খবর।                                  

সমুদ্রে এই মুহূর্তে ইলিশ ধরার অনুকুল পরিবেশ তৈরির পরই জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপোলি শস্য। ধরা পড়া ইলিশের ওজনও বেশ ভাল। বেশীরভাগ ইলিশ সাত’শ গ্রামের ওপরে বলে জানা যাচ্ছে। এদিন নামখানাতে দেড় কিলো ওজনের ইলিশও নিলাম হয়েছে। ইলিশের জোগান বাড়ায় দামও কমেছে বেশ কিছুটা। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের মাছের আড়ত ঘুরে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে।

বর্ষার মরসুমে ইলিশ মেলায় খুশি ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে সাধারণ ক্রেতারা। চলতি বছরে ১৫ জুন থেকে শুরু হয়েছিল ইলিশ ধরার মরসুম। বৃষ্টির ঘাটতির জন্য সমুদ্রে গিয়েও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার কয়েক হাজার ট্রলারকে। এরপর গত ১৫ দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় বারে বারে সরকারি নিষেধাজ্ঞা ছিল। এরই মধ্যে নিষেধাজ্ঞা ওঠার পর সমুদ্র পাড়ি দেয় মৎস্যজীবীরা। 

আরও পড়ুন, শক্তিশালী নিম্নচাপে আবহাওয়ায় তুমুল বদল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

বৃষ্টি শুরু হয় সাগরে সঙ্গে পুবালী বাতাস। অনুকুল পরিবেশ তৈরী হতেই জালে পড়তে শুরু করে ঝাঁকে ঝাকে ইলিশ। সেই ইলিশ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছে মৎস্যজীবী ট্রলারগুলি। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন,‘ ইলিশের ঝাঁক এবার উজানমুখী। নদী, খাঁড়িতে ঢোকার চেষ্টা করছে। ভাসা জলেই মিলছে ইলিশ। এটা মৎস্যজীবীদের কাছে সুখবর। গত দু’ দিনে ১২ টন ইলিশ পড়েছে। আরও ইলিশ পাওয়া যাচ্ছে বলে খবর মিলেছে। আমরা আশাবাদী ইলিশের খরা কাটতে চলেছে। জোগান বাড়লে দামও কমবে অনেকটা। সাধ্যের মধ্যে চলে আসবে ইলিশ।’‌

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget