এক্সপ্লোর

Hooghly Accident : ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, হুগলিতে ভয়াবহ দুর্ঘটনা, জখম অন্তত ৪০ জন

Hooghly News : ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এরপর রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি।

মোহন দাস, হুগলি : হুগলির (Hooghly) গোঘাটের কামারপুকুরে পথ দুর্ঘটনা (Road Accident)। ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। পরে একটি মোটর বাইক ও ইঞ্জিন ভ্য়ানে ধাক্কা। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের মধ্য়ে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি করা হয়েছে গোঘাট ও আরামবাগ হাসপাতালে (Arambag Hospital)।

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদা যাচ্ছিল বাসটি। কামারপুকুরে কঙ্কালি স্টোরের কাছে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এরপর রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনায় দুই বাইক আরোহী, ইঞ্জিন ভ্যান চালক সহ বাসে থাকা প্রায় ৪০ জন জখম হয়। বাসটি অত্য়ন্ত দ্রুত গতিতে চলছিল বলে দাবি যাত্রীদের। 

দুর্ঘটনার পর প্রথমে আহতদের উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যান কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকেই আশঙ্কাজনকভাবে আহতদের স্থানান্তরিত করা হয় গোঘাট ও আরামবাগ হাসপাতালে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সাতসকালে এমন ভয়াবহ ঘটনায় গোটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।                                                      

আরও পড়ুন- বঙ্গে বর্ষা এল বলে, উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

কিছুদিন আগেই চার জেলায় ৫টি পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গিয়েছিল এক দম্পতি-সহ ৭ জনের। এদের মধ্যে মুর্শিদাবাদের (Murshidabad) দুই জায়গায় ডাম্পারের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছিল। শক্তিগড়ে (Shaktighar) বেপরোয়া ট্রাক পিষে দিয়েছিল বাইক আরোহী দম্পতিকে। রাজ্যের একাধিক জায়গায় একইসঙ্গে দুর্ঘটনার জন্য যান শাসনে পর্যাপ্ত নজরদারির অভাবেই কি কারণ ? প্রশ্ন উঠেছিল।               

সেদিনই কোলাঘাটে বাসের চাকা ফেটে বিপত্তি ঘটেছিল। প্রথমে ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাসটি। তার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢুকে যায় একটি গ্যারেজে। তাতে মোট পাঁচটি গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছিল। যে দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাণহানি এড়ানো গিয়েছিল কোনও রকমে।       

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget