এক্সপ্লোর

Monsoon in West Bengal : বঙ্গে বর্ষা এল বলে, উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

Weather Forecast : শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : মাঝে বেশ খানিকটা অপেক্ষা করানোর পর শেষমেশ দেশে হাজির হয়েছে বর্ষা (Monsoon in India)। এবার তা বঙ্গে এল বলে। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। কিন্তু একইসঙ্গে নিচের দিকের জেলায় তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। কিন্তু স্বস্তির খবর এই যে, তাপপ্রবাহের মাঝেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

কেরলে ঢুকেছে বর্ষা

প্রত্যাশিত সময়ের সাতদিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। যদিও জলপাইগুড়িতে বর্ষা প্রবেশ সাধারণত হয় ৭ই জুন। এদিকে, ইতিমধ্যে উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি। বাংলায় এবার সামান্য দেরিতে বর্ষার (Monsoon in West Bengal) আগমন হচ্ছে। প্রায় এসে পড়লেও দক্ষিণবঙ্গে ঠিক কবে ঢুকবে বর্ষা, এখনও জানায়নি আবহাওয়া দফতর।

আপাতত অস্বস্তিই দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave Prediction) সতর্কতা থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বাকি জেলাগুলোতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।

যদিও শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। যদিও উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। শিলিগুড়ি বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।

আরও পড়ুন- ফিরল ট্রেন-আতঙ্কের আবহ, পুরী-দুর্গ এক্সপ্রেসের এসি কোচে আগুন

কেমন থাকবে কলকাতা আবহাওয়া

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া চলবে শনিবার পর্যন্ত। তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৯ শতাংশ।

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget