এক্সপ্লোর

SIR News: 'আমি আর পারছি না', কেঁদে ভাসালেন পাণ্ডুয়ার BLO ! সোশাল মিডিয়ায় ভাইরাল কান্নার ভিডিও

BLO News: BLO-র দাবি, শারীরিক অসুস্থতা সত্ত্বেও SIR-এর কাজ করছি। ৩০০ জনের নাম অনলাইনে আপডেটও করেছি। তারপরেও ব্লক অফিসে ডেকে ওখানে অনলাইনে এন্ট্রির করতে বলা হয়।

পাণ্ডুয়া : SIR-এর প্রবল চাপ। কেঁদে ভাসালেন পাণ্ডুয়ার BLO ! সোশাল মিডিয়ায় ভাইরাল BLO-র কান্নার সেই ভিডিও। SIR-এর কাজে দেরি হওয়ায় ব্লক অফিসে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ি ফিরে ভেঙে পড়েন BLO তথা স্কুল শিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায়। কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "আমি আর পারছি না।"

BLO-র দাবি, শারীরিক অসুস্থতা সত্ত্বেও SIR-এর কাজ করছি। ৩০০ জনের নাম অনলাইনে আপডেটও করেছি। তারপরেও ব্লক অফিসে ডেকে ওখানে অনলাইনে এন্ট্রির করতে বলা হয়। সেখানে সার্ভার সমস্যার কারণে কাজ করতে পারিনি। কাউকে বলেও সমস্যার সুরাহা হয়নি।
   
এদিকে কমিশনে সূত্রে দাবি করা হয়েছে, যাঁদের পারফরম্যান্স কম তাঁদের টেকনিক্যাল সহায়তার জন্য ডেকে পাঠানো হচ্ছে। সার্ভার ডাউন থাকায় ওই BLO-কে একটু অপেক্ষা করতে হয়েছে। হয়তো সেই থেকে সংশ্লিষ্ট BLO-র ক্ষোভ। অসুস্থতার বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

এদিকে, মালবাজারের পর এবার নদিয়ায় কাজের চাপে এক BLO-র অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার। পরিবারের দাবি, কাজের চাপেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রিঙকু তরফদার নামে ওই বুথ লেভেল অফিসার। এমনকী পরিবারের আরও দাবি, দেহের পাশে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যাতে লেখা রয়েছে, এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। যা ঘিরে তুমুল তরজা শুরু হয়েছে গোটা রাজ্যে। এই ইস্যুতে কমিশনকে আক্রমণ শানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

আরও এক BLO-র অস্বাভাবিক মৃত্যু। আবার উঠল কাজের চাপে আত্মহত্যার অভিযোগ। সামনে এল সুইসাইড নোট। এ রাজ্যের মেমারি থেকে মালবাজার। জেপিশাসিত রাজস্থান, গুজরাত বা বামশাসিত কেরল, একাধিক রাজ্যে যখন কাজের চাপে একের পর এক BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে, তখন সেই তালিকাতেই জুড়ল নদিয়ার নাম। নাম রিঙকু তরফদার। বাড়ি কৃষ্ণনগরের ষষ্ঠীতলায়। স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের এই পার্শ্বশিক্ষকই চাপড়া ২ নম্বর পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের BLO-র দায়িত্বে ছিলেন। পরিবারের দাবি, শনিবার সকালে, নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাশেই পড়েছিল সুইসাইড নোট। তাতে লেখা, 'এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী।' পরিবারের তরফে যে সুইসাইড নোট সামনে আনা হয়েছে, তার একাংশে লেখা রয়েছে, 'আমি খুবই সাধারণ মানুষ। আমি একজন পার্শ্ব শিক্ষিকা। বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম। কিন্তু এরা আমাকে ছাড় দিল না। '

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget