এক্সপ্লোর

Hooghly News: বাসপিছু ৭০ টাকা! INTTUC-এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ মালিকদের

Arambagh News: বাস মালিকদের অভিযোগ, আইএনটিটিইউসির জেলা সভাপতিকে লিখিতভাবে জানালেও কোনও সুরাহা হয়নি।

মোহন দাস, হুগলি: বাসস্ট্যান্ডে ঢুকলেই এগিয়ে এসে হাত পাতেন এক ব্যক্তি। তাঁর হাতে দাবিমতো টাকা তুলে দিতেই হয় বাসচালক অথবা বাসের খালাসিকে। এমনটাই নাকি নিয়ম হয়ে গিয়েছে হুগলির আরামবাগ মহকুমায়। বাসমালিকদের অভিযোগ, কার্যত লাগামছাড়া ভাবে বাস থেকে তোলাবাজি করা হচ্ছে ওই এলাকায়। আর গোটা ঘটনায় বাসমালিকদের অভিযোগের তির তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর দিকে। বাস মালিকদের অভিযোগ, আইএনটিটিইউসির জেলা সভাপতিকে লিখিতভাবে জানালেও কোনও সুরাহা হয়নি। 
হুগলির আরামবাগ মহকুমাজুড়ে বিভিন্ন বাসস্ট্যান্ডে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। তোলাবাজির অভিযোগ মানতে চাননি INTTUC-র রাজ্য সভাপতি। এদিকে, যিনি টাকা তুলছেন, তাঁর দাবি INTTUC-র তরফেই টাকা তুলছেন তিনি। 

বাস পিছু ৭০ টাকা!
বাস মালিকদের অভিযোগ, হুগলির আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন স্ট্যান্ডে বাস থেকে টাকা তোলা হচ্ছে। তাঁদের অভিযোগ, বাস পিছু ৭০ টাকা করে নেওয়া হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র তরফে। প্রতিদিন সব বাস মিলিয়ে যে পরিমাণ টাকা তোলা হচ্ছে, তার অঙ্কটা চোখ কপালে তোলার মতো। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। অর্থাৎ সারা মাসে এই অঙ্কটা আকাশ ছুঁয়ে যায়। এই ঘটনা নিয়ে আইএনটিটিইউসির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতিকে লিখিতভাবে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। বাসমালিকদের একাংশের দাবি, তাঁরা এই টাকা দিতে বাধ্য হচ্ছেন। এত পরিমাণ টাকা কোথায় যাচ্ছে, কী করা হচ্ছে তার কোনও হিসেব নেই বলে অভিযোগ। 

যিনি এই টাকা তুলছেন, সেই ব্যক্তির দাবি আইএনটিটিইউসির তরফেই তোলা হচ্ছে টাকা। কেন এই টাকা তোলা হচ্ছে? ওই ব্যক্তির দাবি, আইএনটিটিইউসির তরফে শ্রমিক কল্যাণ ও বোনাস, জগদ্ধাত্রী পুজোর জন্য টাকা সংগ্রহ করা হচ্ছে। সব মিলিয়ে ৭০ টাকা। যদিও তোলাবাজির যাবতীয় অভিযোগ মানতে নারাজ তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি। আইএনটিটিইউসি-এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিযোগ মানতে নারাজ। একরম কোনও অভিযোগ আমার কাছে আসেনি। আপনারা যদি দেখেতে পারেন তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে।'

বিজেপির তোপ:
ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় বিজেপির নেতৃত্বের অভিযোগ, শুধু আরামবাগ বাসস্ট্যান্ড নয়, কামারপুকুর, খানাকুল-সহ একাধিক বাসস্ট্যান্ডে একইভাবে তোলাবাজি চলছে। বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষের কটাক্ষ, 'এই টাকা তুলে আইএনটিটিইউসির নেতারা ফূর্তি করছেন।'

কে সত্যি বলছেন? কেন এই পরিমাণ টাকা তোলা হচ্ছে? এত পরিমাণ টাকা কার পকেটে যাচ্ছে, সেই উত্তর অজানা।

আরও পড়ুন: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget