এক্সপ্লোর

Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

Lychee Health Benefits: এই রসালো ফলের সাহায্যে যেমন তৈরি করা যায় একাধিক সুস্বাদু পানীয় তেমনই এই ফলের রয়েছে অনেক পুষ্টিগুণ। লিচু খেলে আপনি কী কী উপকার পাবেন একনজরে দেখে নেওয়া যাক।

Lychee Benefits: গরমের মরসুমে (Summer Season) অতিরিক্ত তাপমাত্রা থাকে ঠিকই। তবে এই মরসুমে বাজারে পাওয়া যায় একাধিক রসালো ফল (Jucy Fruits), যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারি। গরমের মরসুমে আমের মতোই গুরুত্বপূর্ণ ফল হল লিচু (Lychee)। এই রসালো ফলের সাহায্যে যেমন তৈরি করা যায় একাধিক সুস্বাদু পানীয় তেমনই এই ফলের রয়েছে অনেক পুষ্টিগুণ। লিচু খেলে আপনি কী কী উপকার পাবেন একনজরে দেখে নেওয়া যাক।

ভরপুর ভিটামিন সি- লিচুর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি। এই ফল খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ইনফেকশন সহজে হবে না। কার্ডিওভাসকুলার অসুখের ঝুঁকি কমবে। এর পাশাপাশি শরীরের বিভিন্ন কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হবে। সর্বোপরি আপনার শরীরকে একাধিক সমস্যা থেকে দূরে রাখবে এই রয়ালো ফল। 

লিভার ভাল রাখে- গরমের মরসুমের এই ফল লিভার ভাল রাখতে সাহায্য করে। কারণ লিচুর মধ্যে থাকা উপকরণ শরীর থেকে বিভিন্ন টক্সিন বা টক্সিক উপকরণ বের করে দেয়। এর মধ্যে রয়েছে পলিফেনল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের পাশাপাশি প্যাংক্রিয়াস বা অগ্ন্যাশয় ভাল রাখতেও সাহায্য করে। 

ত্বকের যত্নেও কাজে লাগে- লিচু এমন একটি ফল যার সাহায্যে ত্বকও ভাল থাকে। এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন ই। এর সাহায্যে ত্বকের ইনফ্লেমেশন বা জ্বালাপোড়ার সমস্যা দূর হয়। এর পাশাপাশি ত্বকের স্বাস্থ্য ভাল রাখে, সানবার্ন হয়ে থাকলে তা দূর করে এবং রিঙ্কেলস বা বলিরেখার সমস্যা রুখতে সাহায্য করে।

হজমশক্তি বাড়ায়- লিচুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি হজমশক্তি বৃদ্ধি করে। অর্থাৎ খাবার সহজে হজম করিয়ে দেয় এই ফল। একই সঙ্গে দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও। 

চোখ ভাল রাখে- লিচু খেলে আপনার চোখের স্বাস্থ্যও ভাল থাকবে। এই ফলে রয়েছে ফটোকেমিক্যালস। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেটিং এবং অ্যান্টিনিওপ্লাস্টিক উপকরণ রয়েছে। এই সমস্ত উপকরণ চোখের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে এবং ক্যাটার‍্যাক্টের মতো সমস্যা থেকে চোখ রক্ষা করে। 

যাঁদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাঁরা লিচু খাবেন কিনা সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যেহেতু এই ফল মিষ্টি জাতীয় এবং রসালো সেক্ষেত্রে সুগার লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ডায়াবেটিসের রোগীরা লিচু খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন।

আরও পড়ুন- গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget