এক্সপ্লোর

Hooghly: বিধায়কের পরিবারের বেলাগাম সম্পত্তি! পোস্টারে ছয়লাপ চুঁচুড়া, শুরু তরজা

TMC: লকেটের উদ্দেশ্য়ে আক্রমণ শানিয়েছেন অসিত। পাল্টা আক্রমণ করতে ছাড়েননি লকেটও।

সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, হুগলি: চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নামে পোস্টার। পোস্টারে সম্পত্তি বৃদ্ধির উৎস নিয়ে আক্রমণ। গতকালই হুগলির একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তার পরদিনই এই পোস্টার। এনিয়ে লকেটের উদ্দেশ্য়ে আক্রমণ শানিয়েছেন অসিত। পাল্টা আক্রমণ করতে ছাড়েননি লকেটও।   

কী লেখা পোস্টারে:
'চুঁচুড়ার বিধায়ক-সহ তাঁর পরিবারের বেলাগাম সম্পত্তি বৃদ্ধির উৎস কী? চুঁচুড়ার বিধায়ক, জবাব চাই...', ওই পোস্টারেই এমন লেখা হয়েছে। হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকায়, রবিবার সকালে দেখা যায় এমনই একাধিক পোস্টার। পোস্টারের নীচে লেখা রয়েছে চুঁচুড়া বিধানসভার জনগণ।

পোস্টারে সরাসরি আক্রমণ করা হয়েছে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এরই মধ্যে, শুক্রবার গ্রেফতার হন বলাগড়ের আরেক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। হুগলি জুড়ে শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ED। এই প্রেক্ষাপটে, শনিবারই জেলার তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তোলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। 

নিয়োগ দুর্নীতিতে জড়িত হুগলির একাধিক তৃণমূল বিধায়ক। আর এরপরের দিনই দেখা গেল এই পোস্টার। যা নিয়ে তুঙ্গে তরজা। বিজেপি সাংসদকে সরাসরি আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, 'চোরের মতো কে কোথায় কী পোস্টার লাগাল তার উত্তর জনগণ দেবে। পোস্টারের নায়ক যাঁরা, সেই লকেটকে রিসাইন করতে বলুন। বাপের বেটি হলে আবার ভোটে দাঁড়াক। চুঁচুড়ার মানুষ বুঝিয়ে দেবে।'
 
পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারি লকেট চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, 'আমি তো অনেকের কথা বলেছি। ওঁর কেন এত গায়ে লাগছে? মানহানির মামলা করা উচিত। মামলা করব। গাড়িটা যত এগিয়ে আসছে, মাথা খারাপ হয়ে গেছে।' সব মিলিয়ে পোস্টার নিয়ে তুঙ্গে তরজা।

বিস্ফোরক বিধায়ক:
প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা । তার জন্য ১০ থেকে ৪০ হাজার কাটমানিও নিয়েছেন তাঁরা। দলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। বিধায়কই কাটমানি নেন বলে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তিতে। স্থানীয় সূত্রে খবর, শনিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে উস্তিতে যান গিয়াসউদ্দিন মোল্লা। সেখেনে গিয়ে দলের পঞ্চায়েত সদস্যদেরর বিরুদ্ধে তোপ দাগেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ,  প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এর জন্য কাটমানিও নিয়েছেন তাঁরা। ভাইরাল হয়, তৃণমূল বিধায়কের বক্তব্যের ভিডিও। 

আরও পড়ুন: অ্যাডিনো-মোকাবিলায় আজ ভার্চুয়াল বৈঠক রাজ্য সরকারের টাস্ক ফোর্সের

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget