এক্সপ্লোর

Adenovirus Task Force:অ্যাডিনো-মোকাবিলায় আজ ভার্চুয়াল বৈঠক রাজ্য সরকারের টাস্ক ফোর্সের

Task Force Meeting For Adenovirus Situation: অ্যাডিনো-মোকাবিলায় আজ ভার্চুয়াল বৈঠকে বসছে রাজ্য সরকারের তৈরি টাস্ক ফোর্স। দুপুর ২টো নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা।

সন্দীপ সরকার, কলকাতা: অ্যাডিনো-মোকাবিলায় (Adenovirus Infection) আজ ভার্চুয়াল বৈঠকে (Virtual meeting) বসছে রাজ্য সরকারের (State Government)তৈরি টাস্ক ফোর্স (Task Force)। দুপুর ২টো নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা। বিভিন্ন হাসপাতালে ক'জন শিশু ভর্তি রয়েছে, তাদের মধ্যে ক'জন অ্যাডিনো আক্রান্ত, পরিকাঠামোর কোনও খামতি রয়েছে কিনা, বেডের জন্য অতিরিক্ত ব্যবস্থাপনা প্রয়োজন কি না, কী ভাবে হাসপাতাল পরিদর্শন করা হবে, এসব নিয়েই মূলত আলোচনা করবেন টাস্ক ফোর্সের সদস্যরা।

আর কী আলোচনা হওয়ার কথা?
এসবের পাশাপাশি কোন হাসপাতালে কতগুলি শয্যা খালি রয়েছে, জরুরি ভিত্তিতে তা অসুস্থ শিশুর পরিবারকে জানানো যায় কিনা সেটিও আলোচনা করা হবে এই বৈঠকে। অ্যাডিনো মোকাবিলায় সার্বিকভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা করা হবে। গত কালই এই সংক্রমণ মোকাবিলা ও আক্রান্তদের চিকিৎসার বিষয়টি নিয়ে পরামর্শ দেওয়ার জন্য ৮ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছিল রাজ্য সরকার। মূলত শিশুমৃত্যু ঠেকানোই মূল লক্ষ্য ছিল ওই টাস্ক ফোর্সের। পরামর্শদাতা কমিটির মতো কাজ করা এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান স্বয়ং মুখ্যসচিব। কিন্তু সেই কমিটির বৈঠকের আগেই রাজ্যে ফের অ্যাডিনো আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিণেশ্বরের এক ৬ মাসের শিশুর অ্যাডিনো সংক্রমণ হয়েছিল। বি সি রায় হাসপাতালে মারা যায় সে। বস্তুত গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত বি সি রায় হাসপাতালে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। বাকি তিন জন দত্তপুকুর, হাড়োয়া ও বনগাঁর বাসিন্দা। এর মধ্যে নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে তিন শিশুর। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে ২ মাসে রাজ্যে প্রাণ গিয়েছে ১৪১ জন শিশুর। পরিস্থিতি বেশ কঠিন। কী দিশা নির্দেশ করবেন টাস্ক ফোর্সের সদস্যরা। 

রাজনৈতিক তরজা...
দিনদুয়েক আগে অ্যাডিনো-ভাইরাসের ভয়ঙ্কর বাড়বাড়ন্ত এবং শিশু মৃত্যুর প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান করেছিল বিজেপি। সে দিন দুপুরে সল্টলেকের করুণাময়ী মোড়ে বিজেপি কর্মী এবং সমর্থকদের জমায়েত হয়। কিন্তু পরিস্থিতি সামলাতে আগে থেকেই তৈরি ছিল পুলিশ। বিজেপি কর্মীদের দাবি, তাঁদের এগোতে দেওয়া হয়নি। সেখানেই তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। হাজির ছিলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরাও। তাঁদেরও তোলা হয় একটি বেসরকারি বাসে। সল্টলেক করুণাময়ী মোড়ে তাঁদের সঙ্গে পুলিশের বচসাও বেঁধে যায় বলে খবর। ধস্তাধস্তিতে রক্তাক্ত বেশ কয়েকজন বিক্ষোভকারী। মাথা ফাটে এক বিজেপি কর্মীর। হাত কাটে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। অসুস্থ হয়ে পড়েন বিজেপি কর্মী তনুজা চক্রবর্তী। পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। 

আরও পড়ুন:সমাধান কোন পথে? রাজ্যপালের ডাকে আজ রাজভবনে DA-আন্দোলনকারীরা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget