এক্সপ্লোর

BJP Leader Death : পঞ্চায়েত ভোটের পর পেয়েছিলেন মণ্ডল সভাপতির দায়িত্ব, কল্যাণীতে ধনেখালির বিজেপি নেতার রহস্যমৃত্যু

নতুন দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই এভাবে বিজেপি নেতার রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

সোমনাথ মিত্র, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সুজিত মণ্ডল, হুগলি ও নদিয়া : কল্যাণীতে ধনেখালির বিজেপি নেতার রহস্যমৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার বিজেপির মণ্ডল সভাপতির দেহ। মৃত সুদীপ ঘোষ হুগলির ধনেখালির ২ নম্বর মণ্ডলের বিজেপি (BJP) সভাপতি। পঞ্চায়েত ভোটের পরই সুদীপ ঘোষকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেয় বিজেপি। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ (Police)। 

গুড়াপ থানা এলাকার বাসিন্দা সুদীপ ঘোষ এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023)পর গেরুয়া শিবিরের রদবদলের সময় পেয়েছিলেন মণ্ডল সভাপতির দায়িত্ব। দিন দশেকই নতুন দায়িত্ব পেয়েছিলেন তিনি। তাই নতুন দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই কল্যাণীর এক হোটেল থেকে এভাবে বিজেপি নেতার রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

গত ১ মে ময়নার বাকচায় বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ ওঠে। স্ত্রী, ছেলের সামনে মারধরের পর তুলে নিয়ে গিয়ে বিজেপি নেতাকে খুন করা হয়েছিল বলে শোনা যায়। এর পর ২৪ মে, নদিয়ার হাঁসখালিতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি নেতার। বস্তুত এর আগের পঞ্চায়েত ভোটেও এমন একাধিক ঘটনার অভিযোগ জমা পড়েছে। ২০১৮ সালের ৩০ মে, পঞ্চায়েত ভোটের মুখেই যেমন, পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ গাছ থেকে উদ্ধার হয়। ২২ বছরের যুবকের জামার পিছনে লেখা ছিল ১৮ বছর বয়সে বিজেপির রাজনীতি! এর ঠিক তিনদিনের মধ্যে, ২ জুন, সেই বলরামপুরের আরেক বিজেপি কর্মী, ৩০ বছরের দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এতেই শেষ নয়।

২০১৯ সালের ১৫ নভেম্বর, দাঁতনে, জঙ্গলে, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি কর্মী বর্ষা হাঁসদার দেহ। ২০২০ সালের ১৩ জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় হেমতাবাদের বিধায়ক ও বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। শুরুতেই নবান্ন দাবি করে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের ধারণা, এটা সম্ভাব্য আত্মহত্যারই ঘটনা! ওই বছরেরই ২৯ জুলাই, পূর্ব মেদিনীপুরের রামনগরে আমগাছ উদ্ধার হয়ে বিজেপির বুথ সভাপতির দেহ। ঠিক ২ দিন পর, ৩১ জুলাই, দক্ষিণ ২৪ পরগনার সাগরে বিজেপির বুথ সম্পাদকের ঝুলন্ত দেহের খোঁজ মেলে। তালিকাটা এখানেই শেষ হয়নি। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর, হুগলির গোঘাট স্টেশনের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত গণেশ রায়ের দেহ। এর পর আছে, ২০২১ সালের ২৪ মার্চের ঘটনা। সে বার কোচবিহারে বিধানসভা ভোটের প্রথম দফার তিনদিন আগে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২৬ মার্চ, বিধানসভা ভোটের আগের দিন শালবনির জঙ্গলে উদ্ধার বিজেপি কর্মীর লালমোহন সোরেনের ঝুলন্ত দেহ। 

আরও পড়ুন- পরিবার সিপিএম করায় শাস্তি ! সালারে বোমাবিদ্ধ ১২ বছরের শিশু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget