এক্সপ্লোর

Bombing : পরিবার সিপিএম করায় শাস্তি ! সালারে বোমাবিদ্ধ ১২ বছরের শিশু

গত ১৫ জুলাই সালারে বোমা ফেটে জখম হয় ১ বালক ও ১ শিশু। সেই রেশ কাটার আগেই ফের বোমাবিদ্ধ শৈশব (Child)।

রাণা দাস, কাটোয়া : স্প্লিন্টারের আঘাতে ক্ষত-বিক্ষত শরীর। পায়ে লেগেছে মারাত্মক আঘাত। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধ লড়ছে ১২ বছরের খুদে। বাড়ির বাইরে চলছিল রাজনৈতিক সংঘর্ষ (Political Clash), সেই সময় বাড়ির বাইরে বেরিয়েই মারাত্মক বিপদের মধ্যে পড়ে যায় ষষ্ঠ শ্রেণির পড়ুয়া।

ঠিক ২০ দিনের মাথায় মুর্শিদাবাদের (Murshidabad) সালারে ফের বোমাবিদ্ধ হয়েছে শৈশব। বোমার আঘাতে মারাত্মক জখম হতে হয়েছে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। তার একটি পা বাঁচানো যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কেন এই ঘটনা ? ভোটে হেরে বোমাবাজি করেছে তৃণমূল, অভিযোগ সিপিএমের। গত ১৫ জুলাই সালারে বোমা ফেটে জখম হয় ১ বালক ও ১ শিশু। সেই রেশ কাটার আগেই ফের বোমাবিদ্ধ শৈশব (Child)।

আক্রান্ত শিশুটির পরিবারের অভিযোগ, সিপিএম করার দায়ে আঘাত নেমে এসেছে তাঁদের বাড়ির বাচ্চার ওপর। তাঁদের দাবি, সালারে ওই এলাকায় জিতেছে সিপিএম। যারপর থেকেই সেখানে বিভিন্নভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বাড়ির বাইরে বোমাবাজি করছিল তাঁরা। চলছিল রাজনৈতিক সংঘর্ষ। সেই সময় কোনওভাবে বাড়ির বাইরে বেরিয়েছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। তাকে দেখে বোমা ছোঁড়ে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনই অভিযোগ তাঁর পরিবারের।

বোমাবিদ্ধ হওয়ার পর শিশুটিকে দ্রুত নিয়ে ছোটা হয় সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কিছুটা চিকিৎসার পর তাঁকে স্থানান্তর করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানেই শিশুটির চিকিৎসা চলছে। শরীরে ঢুকে থাকা একাধিক স্প্লিন্টার বের করা হলেও এখনও শিশুটির শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

কিছুদিন আগেই ফের বোমাবিদ্ধ হয়েছিল শৈশব, হাত উড়ে গিয়েছিল এক স্কুলছাত্রের (School Student)। বসিরহাটে বোমা ফেটে জখম হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্র। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল। আর জি কর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল স্কুলছাত্রটিকে। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নতুন নয় পশ্চিমবঙ্গে। এর আগেও এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল রাজ্য। তবুও আরও একবার নৃশংস অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রকে। জানা যায়, আহত ছাত্রের নাম ইউসুফ মন্ডল। ঘটনাস্থল ছিল উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোলবাগান এলাকা।

আরও পড়ুন- আটকানো রেলগেটের সামনে গাড়ি থেকে নামতেই পিষে দিল অডি ! খড়গপুরে মৃত্যু পুলিশ অফিসার-সহ ২ জনের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates : তৃণমূল ভোটে ধরাশায়ী হওয়ার পর আজ প্রথম পথে মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় সভা?
তৃণমূল ভোটে ধরাশায়ী হওয়ার পর আজ প্রথম পথে মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় সভা?
DA Update : বাজেটে এবার DA নিয়ে বড় ঘোষণা? সরকারি কর্মী সংগঠনগুলিকে কী কথা দিলেন মুখ্যমন্ত্রী?
বাজেটে এবার DA নিয়ে বড় ঘোষণা? সরকারি কর্মী সংগঠনগুলিকে কী কথা দিলেন মুখ্যমন্ত্রী?
Sanju Karmakar: তৃণমূল নেতা সঞজু কর্মকারের মৃত্যুর আসল কারণটা কী ? “অ্যান্টি সোশ্যাল ছিল”, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আত্মীয়র
তৃণমূল নেতা সঞজু কর্মকারের মৃত্যুর আসল কারণটা কী ? “অ্যান্টি সোশ্যাল ছিল”, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আত্মীয়র
Kolkata News: সোনা পাপ্পু-জয় কামদার-শান্তনুর জেল হেফাজত চায় ED
সোনা পাপ্পু-জয় কামদার-শান্তনুর জেল হেফাজত চায় ED

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget