এক্সপ্লোর

Hooghly News : কেক কেটে হুল্লোড়, দেড়শ লোককে মাংস-ভাত, এলাহি জন্মদিন পালন আদরের পাঁঠার

বেলুন আলো দিয়ে সাজানো হয়। পাঁঠাকে নতুন পোশাক পরানো হয়। কেক কেটে হয় জন্মদিন পালন।  

সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি : কথায় থাকলে পয়সা থাকলে কি না হয় !  ধুমধাম করে পোষ্যের জন্মদিন থেকে পুতুলের বিয়ে দেওয়া , এমন অনেক ঘটনাই দেখা যায়। সাধ করে বাড়ির আদরের কুকুর বা মেনির বিয়ে-থা দেওয়ার দৃষ্টান্ত রয়েছে। কিন্তু পাঁঠার জন্মদিন পালন ? ঠিকই পড়ছেন। পাঁঠার বার্থ-ডে পার্ট। রীতিমতো কেক কেটে, ঢালাও ভোজ খাইয়ে পালন করা হল পাঁঠার জন্মদিন। না ঘরোয়া জন্মদিন পালন নয়, এক্কেবারে শ দেড়েক অতিথি ডেকে পালন হল প্রিয় পাঁঠার জন্মদিন। কাটা হল কেক, বিন্দু বিসর্গ কার্পণ্য না করে পাত পেড়ে খাওয়ানোও হল।  মেনুতে ছিল , ফ্রায়েড রাইস, ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। 

আরও পড়ুন : শিল্পীদের বয়কট-বিতর্কে অভিষেকের মন্তব্যকেই 'চ্যালেঞ্জ' কুণালের, পাশে দাঁড়ালেন কল্যাণ

চুঁচুড়ার বুনোকালীতলার বালিপুকুরে এলাহি খাইয়ে দাইয়ে পোষ্য পাঁঠার জন্মদিন পালন করা হল। এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, গত বছর ২ জানুয়ারি  শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা পালিয়ে আসে তাঁর বন্ধু বাবলু ওঁরাওয়ের বাড়িতে। সেই পাঁঠাটিরই  এক বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হল।

বাবলু নিঃসন্তান। মাছ ধরার কাজ করেন । রোজকার সংসার চলে।  স্বামী-স্ত্রীর ছোট্ট সংসারে খুশি বয়ে এনেছে পাঁঠাটি।  তাকেই সন্তান স্নেহে তাঁরা পালন করছেন তাঁরা । নাম দিয়েছেন রাজা।  তাকে নিয়েই সুখী পরিবার ৷

ওই পোষ্যকে যত্ন করেন সঞ্জীব ঘোষ, রতন পাশোয়ান সহ অন্যান্য বন্ধুরাও ।  অনেকেই তো কুকুর, বিড়াল, পোষার শখ। তাদের জন্মদিনও পালন করা হয়।  তাই তাঁরা  ঠিক করেন, বাবলুর পোষ্য পাঁঠা 'রাজা' যে দিন পালিয়ে এসেছিল, সেদিনটাই  তার জন্মদিন হিসাবে পালন করা হবে। সেই উপলক্ষ্যে নতুন বছরে একটু আনন্দ করে খাওয়া দাওয়াও করা যাবে। সেই মত হয় সব আয়োজন। বেলুন আলো দিয়ে সাজানো হয়। পাঁঠাকে নতুন পোশাক পরানো হয়। কেক কেটে হয় জন্মদিন পালন।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ি গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আবেদন খারিজ ED-র
বাড়ি গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আবেদন খারিজ ED-র
West Bengal Assembly Election Live: LPG সিলিন্ডার বুকিং নিয়ে ফের বিভ্রান্তি, ৩৫ না ২৫, কতদিন ছাড়া বুক করা যাবে? কী জানাল PIB?
LPG সিলিন্ডার বুকিং নিয়ে ফের বিভ্রান্তি, ৩৫ না ২৫, কতদিন ছাড়া বুক করা যাবে? কী জানাল PIB?
Calcutta High Court: ভোটের কাজে কর্মীদের সরিয়ে নিয়ে গিয়েছে কমিশন, নিয়োগপ্রক্রিয়া শেষ হবে কী করে? হাইকোর্টে SSC
ভোটের কাজে কর্মীদের সরিয়ে নিয়ে গিয়েছে কমিশন, নিয়োগপ্রক্রিয়া শেষ হবে কী করে? হাইকোর্টে SSC
SIR List : এক-একটা বুথ থেকে এক লপ্তে 'ডিলিটেড' শয়ে-শয়ে ভোটার ! লিস্ট দেখে মাথায় হাত
এক-একটা বুথ থেকে এক লপ্তে 'ডিলিটেড' শয়ে-শয়ে ভোটার ! লিস্ট দেখে মাথায় হাত

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
LPG Booking : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
Embed widget