এক্সপ্লোর

Kunal On Artist Boycott : শিল্পীদের বয়কট-বিতর্কে অভিষেকের মন্তব্যকেই 'চ্যালেঞ্জ' কুণালের, পাশে দাঁড়ালেন কল্যাণ

কুণালের যুক্তি, 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দেশে ছিলেন না। চিকিৎসার কারণে বাইরে ছিলেন। তাই তিনি সবটা জানেন না। '

কলকাতা : আর জি কর-কাণ্ডে সরব শিল্পীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। তারপর তৃণমূল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান থেকে বাদ পড়েন আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিল্পী, বদলে জায়গা পান শাসক-ঘনিষ্ঠ শিল্পীরা।  কিন্তু  কুণালের অবস্থান দলের অবস্থান নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! তিনি সোজাসুজি বলে দেন,  মমতা বন্দ্য়োপাধ্যায় বা তিনি এই ধরনের কোনও বলেননি, তাই এটা দলের বক্তব্য় নয়। এই নিয়ে এখন তৃণমূলের অন্দরে তরজা চরমে। সরাসরি অভিষেকের অবস্থানকেই চ্যালেঞ্জ করে বলেছেন তাঁকে 'সেনাপতি' সম্বোধন করা কুণাল ঘোষ।  

একা কুণাল নন, কুণালের সুরেই এবার বয়কটের পক্ষেই গলা চড়িয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  শিল্পীদের বয়কট-বিতর্কে তাই সরাসরি দলের মধ্যেই চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বয়কটের বিপক্ষে অভিষেক  আর আন্দোলনে সরকার বিরোধী স্লোগান তোলা শিল্পীদের দলীন অনুষ্ঠানে জায়গা না দেওয়ার অবস্থানে অনড় কুণাল, কল্যাণরা। ফলে আর জি কর-কাণ্ডেবয়কট-বিতর্কে নিয়ে তৃণমূলেই তোলপাড়। 

কুণালের দাবি,  আর জি করআন্দোলনের পর কোন শিল্পীদের বয়কট করা হবে , তা নিয়ে দলের বিভিন্ন গ্রুপেও বার্তা গিয়েছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দেশে ছিলেন না। চিকিৎসার কারণে বাইরে ছিলেন। তাই তিনি সবটা জানেন না। 

অন্যদিকে আবার এই বিতর্কে কুণালের পাশে দাঁড়িয়েই বয়কটের  পক্ষে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার করে দিয়েছে, 'মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কুৎসা করলে তাদের সমর্থন নয়'। কল্যাণের প্রশ্ন, যে সব শিল্পীরা 'চটিচাটা' বা 'চটি মারো তালে তালে'র মতো মন্তব্য করেছিলেন , তাঁদের দলীয় অনুষ্ঠানে ডাকা হবে কেন ? আর তাঁরাই বা কেমন, তাঁদেরই বা শিরদাঁড়া কোথায় ! 
 
সম্প্রতি কুণাল ঘোষ  সোশ্যাল মিডিয়ায় লেখেন, ' যে শিল্পীরা পরিকল্পিত কুৎসা করেছেন, মুখ্যমন্ত্রীসহ সরকার ও দলকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, তৃণমূল সমর্থকদের কুৎসিত ভাষায় অপমান করেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্ররোচনা ছড়িয়েছেন, তাঁদের এই শীতের মঞ্চে তৃণমূল নেতাদের আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন মঞ্চে না দেখা যায়। এই শীতে এঁদের বয়কট করা হোক।' 

এই বার্তা থেকেই বিতর্কের শুরু। যার জল এখন গড়িয়েছে এতদূর। তৃণমূলের অন্দরের এই তরজায় ইতি টানবে কে ? 

আরও পড়ুন : ফিরছে আতঙ্কের দিন? চিনে ভাইরাস-দাপটে ঘায়েল ফুসফুস, 'ফের মৃত্যুমিছিল', দাবি ভাইরাল ভিডিওয় 

 

 

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেকের PA সুমিত রায়ের খোঁজ পেতে দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর
Debraj Chakraborty: অভিষেকের PA সুমিত রায়ের খোঁজ পেতে দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Toy Train: দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget