এক্সপ্লোর

Hooghly: বিহারে যাচ্ছে বাংলার মদ! স্টেশনে পাকড়াও ১

Hooghly News:হুগলির শ্রীরামপুর স্টেশন থেকে পাকড়াও করা হয় ওই যুবককে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বহুদিন ধরেই বিহারে মদ নিষিদ্ধ। বিহার (Bihar) এখন বাংলামুখী। বাংলা (West Bengal) থেকে বেআইনি ভাবে মদ যাচ্ছে বিহারে। সামনে উৎসবের মরসুম, তার আগে বিহারের 'তেষ্টা' মেটাতে বাংলা থেকে বেআইনিভাবে বিহারে যাচ্ছিল মদ। সেই সময়েই পাকড়াও করা হল এক যুবককে। হুগলির শ্রীরামপুর স্টেশন থেকে পাকড়াও করা হয় ওই যুবককে।   

বৃহস্পতিবার রাতে শেওরাফুলি জিআরপি (GRP) থানার পুলিশ শ্রীরামপুর স্টেশনে এক সন্দেহভাজনকে আটক করে। তার কাছে ব্যাগ ছিল, সেই ব্যাগ তল্লাশি চালিয়ে ২৫ বোতল বিদেশি মদ আটক করা হয়। পুলিশ সূত্রের খবর, বাজেয়াপ্ত করা মদের আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা। আটক যুবক ওই মদের কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। তারপরেই তাকে বোআইনি মদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সিভাম ভূঁইয়া, বয়স বছর পয়ত্রিশের আসেপাশে। পুলিশর সূত্রের খবর, ধৃতের বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরী এলাকায়। ধৃতকে শুক্রবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষ জানান গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে শ্রীরামপুর স্টেশন থেকে বিহারের ওই বাসিন্দাকে ২৫ বোতল বিদেশি মদ-সহ গ্রেফতার করা হয়।

একদিকে শ্রীরামপুরে যখন বেআইনি মদ পাচার ফাঁস করা হয়েছে, তখনই তার আগের দিন, কলকাতায় ফাঁস হয়েছে নকল মদ তৈরির চক্র নকল স্টিকার সেঁটে জাল মদ বিক্রি করার অভিযোগ ছিল। সেই অভিযোগে, বাইপাসের  ধারে বহুতল থেকে গ্রেফতার করা হয় কয়েকজনকে। গত বুধবার ক্যানাল (Canal East Road) ইস্ট রোডের ছাপাখানায় অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর জাল স্টিকার উদ্ধার করেছিল পুলিশ।

বাঁকুড়ায় আবগাড়ি দফতরের অভিযান...
গত মে মাসে, অভিযান চালিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার সীমানাবর্তী এলাকায় ৬০ এ জাতীয় সড়কের ধারের একটি হোটেল থেকে বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করেছিল আবগারি দফতর । বিশেষ সূত্রে খবর পেয়ে মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল বিদেশি মদ উদ্ধার করে জেলা আবগার দফতরের আধিকারিকরা। বেআইনি ভাবে মদ মজুত রাখা ও নকল মদের ব্যবসা করার অভিযোগে গ্রেফতার করা হয় হোটেলের মালিককে।

আরও পড়ুন: লগ্নি টানতে এবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী, বৈঠক লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget