এক্সপ্লোর

Hooghly News: বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপত্তি, দফতরে কাজে ব্যস্ত পৌরসভার চেয়ারম্যান, গাড়ি গড়িয়ে গঙ্গার জলে

Konnagar News: এ দিন বিকেল থেকে গতি বেড়েছে বৃষ্টির। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়াও। আবার যে জায়গায় গাড়ি দাঁড় করানো হয়, সেখান থেকে গঙ্গার ঘাটের দিকে মাটি কিছুটা ঢালু।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দীর্ঘ ঢিলেমির পর রাজ্যে গতি বেড়েছে বর্ষার। কিন্তু তাতে বিপাকে পড়লেন কোনন্গর পৌরসভার চেয়ারম্যা(Konangar Municpl Corporation)। বুধবার একটানা বৃষ্টি চলাকালীন ঢালু পাড়ে দাঁড়িয়ে থাকা তাঁর গাড়ি পড়ে যায় গঙ্গার জলে (Ganga)। খোঁজ পড়তে দেখা যায় জেল ভাসছে গাড়ি। লঞ্চে বেঁধে সেই গাড়ি গঙ্গার জল থেকে তোলার প্রচেষ্টা চলছে। 

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় পৌরসভা চেয়ারম্যানের গাড়ি গঙ্গার জলে

ভেসে যাওয়া গাড়িটি কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাসের (Konnagar News)। ওই বোলেরো গাড়িটি চেপেই দফতরে আসেন তিনি। গাড়ি দাঁড় করানো থাকে পৌরসভার বিপরীত দিকে, গঙ্গার পাড়ে। বুধবার সকালেও রুটিনমাফিক গাড়ি নিয়েই দফতরে আসেন তিনি। গাড়িও রেখে দেওয়া হয় নির্দিষ্ট জায়গায়। কিন্তু বিপত্তি বাধে বৃষ্টিতে (Hooghly News)। 

এ দিন বিকেল থেকে গতি বেড়েছে বৃষ্টির। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়াও। আবার যে জায়গায় গাড়ি দাঁড় করানো হয়, সেখান থেকে গঙ্গার ঘাটের দিকে মাটি কিছুটা ঢালু। তাতেই গড়িয়ে গাড়িটি গঙ্গায় পড়ে যায় বলে অনুমান করা হচ্ছে। বৃষ্টি পড়ছিল বলে ঘটনার সময় গাড়িটির আশেপাশে কেউ ছিলেন না। তাই গাড়িটিকে গড়িয়ে গঙ্গার জলে পড়তে কেউ দেখেননি বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: Malda News: মালদায় বধূর শ্লীলতাহানির অভিযোগ, সালিশি সভায় আচমকা গুলি ছুড়ে বসল অভিযুক্ত, আহত মোট ৩

দফতরের বাইরে পৌরসভার চেয়ারম্যানের গাড়িটিকে দেখতে না পেয়ে শোরগোল পড়ে যায়। এদিক ওদিক খুঁজতে গিয়ে দেখা যায়, গঙ্গার জলে ভাসছে গাড়ি। তখন বেলা গড়িয়ে গিয়েছে এমনিতেই। গাড়িটি উদ্ধারে তাই শুরু হয় তোড়জোড়। 

চেয়ারম্যানের গাড়ি ভেসে যাওয়ার কথা জানতে পেরে পুরসভার কর্মীরা লঞ্চেে চেপে গাড়িটিকে উদ্ধারের চেষ্টায় নামেন। জোগাড় করা হয় একটি লঞ্চ। লঞ্চ মাঝ গঙ্গায় নিয়ে গিয়ে গাড়ির সঙ্গে দড়ি বেঁধে সেটিকে টেনে কোন্নগর ফেরিঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, যাতে সেখান থেকে যথাস্থানে ফিরিয়ে আনা যায় গাড়িটিকে।

কোন্নগর পৌরসভার বিপরীতে দাঁড় করানো ছিল গাড়িটি

পৌরসভার চেয়ারম্যান স্বপনবাবু জানিয়েছেন, ঘটনার সময় নিজের দফতরেই ছিলেন তিনি। কী ভাবে গাড়িটি গঙ্গার জলে গিয়ে পড়ল, তা কেউ দেখেননি। তবে অনুমান,গঙ্গার ঘাটের দিকটা ঢালু হওয়ায় হাওয়ার চোটে গাড়িটি গড়িয়ে গঙ্গায় পড়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget