এক্সপ্লোর

Malda News: মালদায় বধূর শ্লীলতাহানির অভিযোগ, সালিশি সভায় আচমকা গুলি ছুড়ে বসল অভিযুক্ত, আহত মোট ৩

Malda Shoot Out: বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতেই ওই গ্রামে যায় পুলিশ।

করুণাময় সিংহ, মালদা: সালিশি সভা চলাকালীন শ্যুটআউটের ঘটনা মালদায় (Malda News)। বধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। তা নিয়েই বসে সালিশি সভা (khap Panchayat)। সেই সময় অভিযুক্ত যুবক গুলি চালিয়ে বসে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। উদ্ধার করা গিয়েছে আগ্নেয়াস্ত্রটি। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং দু’জন ছুরি আঘাতে আহত বলে জানা গিয়েছে (Malda Shoot out)। 

সালিশি সভা চলাকালীন গুলি মালদায়

মালদা জেলার ঘটনা (District News)। মঙ্গলবার রাতে সালিশি সভা চলাকালীন ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছন, সম্প্রতি গ্রামের এক বধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। মহিলার পরিবারের অভিযোগ, আপত্তিকর ছবি তুলে ওই বধূকে ব্ল্যাকমেল করছিলেন অভিযুক্ত।

বিষয়টি সামনে আসার পর, মঙ্গলবার রাতে সালিশি সভা বসান গ্রামবাসীরাই। অভিযোগ, সেইসময় হঠাত্‍ করে এক গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন অভিযুক্ত যুবক। গুলি গিয়ে গুলি ওই ব্যক্তির পায়ে লাগে। অভিযুক্তের দুই সঙ্গী ছুরিও চালান বলে অভিযোগ। তাতে আরও দুই গ্রামবাসী আহত হয়েছেন। 

হেনস্থার শিকার মহিলার এক আত্মীয় সংবাদমাধ্যমে বলেন, ‘‘দাদা বাইরে থাকে। বউদি বাড়িতে একা ছিল। রাতে দেওয়াল টপকে বাড়ি ঢুকে পড়ে। ছবি তুলে নেয়। ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করছিল। কাল রাতে গ্রামে বিচার বসেছিল। তখনই এই ঘটনা।’’

আরও পড়ুন: Khagen Murmu: ‘মিথ্যে বলে, মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় তৃণমূল‘, তৃণমূলকে আক্রমণ খগেনের

গ্রামের এক বাসিন্দা বলেন, ‘‘মীমাংসার জন্য বিচারে বসেছিল। তখনই গুলি চালায়। ২ জনকে চাকু মেরেছে। এর বাড়িতে আরও অস্ত্র আছে।’’ আহত তিনজনই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্‍সাধীন। 

বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতেই ওই গ্রামে যায় পুলিশ। অভিযুক্ত যুবক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে হেনস্থার শিকার মহিলার পরিবার।  ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটি। তবে অভিযুক্ত যুব এবং তাঁর সঙ্গীরা ঘটনার পর থেকই গা ঢাকা দিয়েছেন। তাঁদের খোঁজ চলছে। 

সালিশি সভা নিয়েও তদন্ত শুরু হয়েছে

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গ্রামে সালিশি সভা বসানো নিয়েও প্রশ্ন উঠছে। সে ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget