এক্সপ্লোর

Hooghly : রাখির আগেই প্রাক রাখি উৎসব পালন চুঁচুড়ার বিধায়কের, কটাক্ষ বিজেপির

শাসক দলের প্রাক রাখিবন্ধন উৎসব পালনকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া : রবিবার রাখিবন্ধন উৎসব। কিন্তু তার আগেই প্রাক রাখি উৎসব পালন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শনিবার প্রাক রাখি উৎসবে এলাকার মানুষদের রাখি পরিয়ে দিলেন চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। যদিও শাসক দলের প্রাক রাখি বন্ধন উৎসব পালনকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

জানা যাচ্ছে, রাখিবন্ধন উৎসবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর লক্ষেই শাসকদল। রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে কোথাও কন্যাশ্রী, কোথাও স্বাস্থ্যসাথী আবার কোথাও রূপশ্রী প্রকল্পে রাখি তৈরি করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। রবিবার রাখি পূর্ণিমার আগেই এই উৎসবকে হাতিয়ার করে বিভিন্ন সরকারি প্রকল্পের সাফল্যকে জনগণের কাছে তুলে ধরার জন্যই এই প্রাক রাখি উৎসবের আয়োজন করে তৃণমূল। শুধু শনিবারই নয়, জানা যাচ্ছে রবিবার রাখির দিনও অভিনব রাখিবন্ধন পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোই প্রাক রাখি উৎসবের মূল লক্ষ বলে সূত্রের খবর।

এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে প্রাক রাখি উৎসব পালন করেন। তিনি বলেন, 'এই ঘড়ির মোড়ই চুঁচুড়ার প্রাণকেন্দ্র। তাই আগামিকাল রাখি উৎসবের আগেই সরকারি প্রকল্পের প্রচারের কারণে প্রাক রাখি উৎসব পালন করছি আমরা। আগামীকালও এভাবেই রাখি বন্ধন উৎসব পালন হবে। যাতে কোনও মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হন, সেদিকে দেখাই আমাদের মূল লক্ষ্য।'

যদিও তৃণমূল কংগ্রেসের প্রাক রাখি উৎসব পালনকে একেবারেই ভাল চোখে দেখছে না বিজেপি। বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ এই প্রসঙ্গে বলেন, 'করোনার বিধি নিষেধ কেবলমাত্র সাধারণ মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। করোনা পরিস্থিতিতেও তৃণমূল যা খুশি করে যাচ্ছে, তার কোনও বিধিনিষেধ নেই। কখনও দলে যোগদান মেলা চলছে তো কখনও রাখি উৎসব চলছে। রবিবার রাখি পূর্ণিমা। আর আগে থেকেই তৃণমূল রাখিবন্ধন সেলিব্রেট করতে শুরু করে দিয়েছে। রাখির মতো একটা পবিত্র অনুষ্ঠানকেও তৃণমূলীরা নিজেদের প্রকল্পের প্রচারের কাজে ব্যবহার করছে। এলাকার বিধায়কও এই নোংরা রাজনীতির মধ্যে নেমে পড়েছেন। কেন্দ্রীয় সরকারেরও বহু প্রকল্প আছে। সেই প্রকল্পগুলোকেও যদি রাখিতে রূপান্তরিত করতে হয়, তাহলে একশোটা রাখি উৎসব পালন করতে হবে। আমরা এরকম নোংরা রাজনীতি করি না। আমাদের উৎসব উৎসবের জায়গায়। আর রাজনীতি রাজনীতির জায়গায়। রাখি বন্ধন ভাই-বোনের মেলবন্ধনের উৎসব। সেখানেও রাজনীতি করছে তৃণমূল। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা শাসক দলের এমন কাজকে ধিক্কার জানাচ্ছি।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget