এক্সপ্লোর

Hooghly News: চন্দননগর স্ট্র্যান্ড রোডে বড় ধস, চিন্তায় এলাকাবাসী

চন্দননগর জোড়াঘাট এলাকায় দিয়ে একটি বালি বোঝাই লরি যায়। সেই সময়ই কানাইলালের মূর্তির সামনের রাস্তার উপর একটি ছোট গর্ত দেখা যায়। কিন্তু বেলা বাড়তেই সেই গর্ত বড় হয়ে আচমকা প্রায় পাঁচ ফুটের গর্ত হয়ে যায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চন্দননগর (Chandannagar) স্ট্র্যান্ড রোডে বড়সড় ধস (Landslide) নামায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, চন্দননগর জোড়াঘাট অঞ্চল ও কানাইলালের মূর্তির সামনে এই ধস নামে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধবার দুপুরে একটি বালি বোঝাই লরি যায় ওই এলাকা দিয়ে। আর তারপর বেলা বাড়তেই ওই এলাকায় ধস নামে। ইতিমধ্যেই এই ঘটনায় চন্দননগর পুরনিগমের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চন্দননগর জোড়াঘাট এলাকায় দিয়ে একটি বড় বালি বোঝাই লরি যায়। সেই সময়ই কানাইলালের মূর্তির সামনের রাস্তার উপর একটি ছোট গর্ত দেখা যায়। কিন্তু বেলা বাড়তেই সেই গর্ত বড় হয়ে আচমকা প্রায় পাঁচ ফুটের গর্ত হয়ে যায়। ব্যস্ত রাস্তার উপর ধস নামার ফলে বিপদের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, ধস নামার পরই পুলিশ গার্ড রেল দিয়ে ঘিরে দেয় রাস্তার একাংশ। যাতে ধস নামা অংশে কেউ যাতায়াত করতে গিয়ে বিপদে না পড়ে। ধস নামার পরই এলাকার বাসিন্দারা খবর দেন পুরসভায়। জানা যাচ্ছে, পুর নিগমের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি দেখে যান। পাশাপাশি, চন্দননগর পুর নিগমের পক্ষ থেকে দ্রুত রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে। আপাতত ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।


Hooghly News: চন্দননগর স্ট্র্যান্ড রোডে বড় ধস, চিন্তায় এলাকাবাসী


Hooghly News: চন্দননগর স্ট্র্যান্ড রোডে বড় ধস, চিন্তায় এলাকাবাসী


Hooghly News: চন্দননগর স্ট্র্যান্ড রোডে বড় ধস, চিন্তায় এলাকাবাসী

আরও পড়ুন - Hooghly News: গাড়িতে হঠাৎ আগুন, লাফিয়ে নেমে প্রাণ বাঁচালেন যাত্রীরা

চন্দননগর স্ট্র্যান্ডে (Chandannagar Strand Road) ঘুরতে আসা তপন রায় নামে এক ব্যক্তি জানান যে, এমন ঘটনা এই প্রথমবার নয়। কিছুদিন আগেও এই এলাকায় রাস্তার উপর ধস নেমেছিল। রাস্তার উপর বিভিন্ন জায়গায় পিচ সরে গিয়ে বালির আস্তরন দেখা যাচ্ছে। প্রায় কুড়ি ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। রাস্তার নিচ দিয়ে হাইড্রেন গঙ্গায় গিয়ে মিশেছে। এখনই রাস্তা সংস্কার না করলে যেকোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। ব্যস্ততম জায়গায় ধস নামায় বিপদের আশঙ্কায় রয়েছেন চন্দননগরের বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget