এক্সপ্লোর

Hooghly News: গাড়িতে হঠাৎ আগুন, লাফিয়ে নেমে প্রাণ বাঁচালেন যাত্রীরা

Hooghly Car Fire: খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু দমকল আসার আগেই আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় গাড়িটি।

 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রাস্তায় চলতে চলতে হঠাৎ ধোঁয়া। তা দেখেই গাড়ি থেকে বেরিয়ে পড়লেন যাত্রী ও চালক। তাতেই বাঁচোয়া, কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠল গাড়িটি। এমনই শিউরে ওঠার মতো ঘটনা ঘটল হুগলির দাদপুরে হাইওয়ের উপর।

গাড়িতে হঠাৎ আগুন:
দাদপুর (Dadpur) থানার অন্তর্গত মহেশ্বরপুর হাইওয়ে। সেখানেই কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল চার চাকার ছোট গাড়িটি (Car)। হাইওয়ের উপর, দুর্গা পেট্রোল পাম্পের কাছে গাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। বিপদ বুঝে গাড়ি থামিয়ে নেমে যান তাঁরা।

তারপর?
যেখানে ঘটনাটি ঘটে, সেই জায়গার কাছেই ছিল একটি পুলিশ (Police) কিয়স্ক। সামনেই ছিল পুলিশের মোবাইল পেট্রোলিং গাড়িও। পুলিশকর্মীরা এগিয়ে আসেন সাহায্যে। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু দমকল আসার আগেই আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। সূত্রের খবর, গাড়িতে ব্যাটারি (Battery) সংক্রান্ত কোনও সমস্যার জেরে শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। গাড়িটির ক্ষতি হলেও গাড়ির চালক ও দুই যাত্রীর কোনও ক্ষতি হয়নি।

এদিন এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সামনেই পেট্রোল পাম্প থাকায় অতিরিক্ত সতর্কতা নেয় পুলিশও। ধোঁয়া দেখেই রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়েছিলেন চালক। ফলে পাশ দিয়ে গাড়ি বেরতে পেরেছিল। যদিও এমন ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়েছিল। 

কদিন আগে হুগলিতেই এমনই একটি ঘটনা ঘটেছিল। বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে আসাম লিঙ্ক রোডের উপর ঘটনাটি ঘটেছিল। হালিশহর থেকে পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছিল গাড়িটি। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেন চালক। তারপরই আগুন ধরে যায় ছোট গাড়িটিতে। সেবার স্থানীয়রাই বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।

আরও পড়ুন: রিষড়া থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পাকড়াও ২

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget