এক্সপ্লোর

Hooghly News: নিজের লাইসেন্সপ্রাপ্ত দোনলা বন্দুকের গুলিতেই মৃত্যু ব্যক্তির

বছর চল্লিশের ওই ব্যক্তি একটি বেসরকারি সিকিউরিটি কোম্পানির বন্দুকধারী গার্ড হিসেবে কাজ করতেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাঁর কাজ চলে যায়। কাজ হারিয়ে মানসিক দিক থেকে মারাত্মক ভেঙে পড়েছিলেন ওই ব্যক্তি।

সোমনাথ মিত্র, হুগলি: নিজেরই দোনলা বন্দুকের গুলি লেগে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) তারকেশ্বর (Tarakeshwar) থানার মোজপুর গ্রামে। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন, গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শান্তনু ঘোষ। বছর চল্লিশের ওই ব্যক্তি একটি বেসরকারি সিকিউরিটি কোম্পানির বন্দুকধারী গার্ড হিসেবে কাজ করতেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাঁর কাজ চলে যায়। কাজ হারিয়ে মানসিক দিক থেকে মারাত্মক ভেঙে পড়েছিলেন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন কাজ হারিয়ে অবসাদ গ্রাস করেছিল ওই ব্যক্তিকে। আর অবসাদের কারণেই নিজের দোনলা বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। 

আরও পড়ুন - Hooghly News: পাণ্ডুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আটক স্বামী

মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে কাজ চলে যাওয়ার পর সংসারে আর্থিক অনটন দেখা দেয়। পরিবারের জমানো অর্ছ এবং সম্পত্তি ভাঙিয়েই কোনওক্রমে সংসার চলছিল তাঁদের। ইদানিং তাঁর মানসিক অবসাদ অত্যন্ত বেশি দেখা গিয়েছিল। পরিবারের সদস্যরা দাবি করেছেন, আজ সকালে নিজের লাইসেন্স প্রাপ্ত দোনলা ছোট বন্দুকটি পরিষ্কার করবেন বলে বের করেন শান্তনু ঘোষ। তারপর আচমকাই গুলির আওয়াজ শুনতে পান তাঁর বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরা। গুলির আওয়াজে তাঁরা ছুটে আসেন। দেখা যায়, মাথায় গুলি লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন ওই ব্যক্তি। পাশে পড়ে রয়েছে তাঁর বন্দুকটি। বাড়ির অন্যান্য সদস্যদের দাবি, নিজেই নিজের মাথায় বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন শান্তনু বাবু। প্রতিবেশীরাও ছুটে আসেন গুলির শব্দে। এমন ঘটনায় দ্রুত খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে বন্দুকটি উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি ওই ব্যক্তির দেহও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির কাছে যে বন্দুকটি ছিল, সেটি লাইসেন্স প্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অবসাদের কারণেই নিজে নিজেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না এলে ওই ব্যক্তির মৃত্যুর আসল কারণ বোঝা যাবে না বলেও তাঁরা জানিয়েছেন। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget