এক্সপ্লোর

Polba News: ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী, ভর্তি হতে হল হাসপাতালে, সচেতনতা অভিযান পোলবায়

Hooghly News: হুগলি জেলার পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার ঘটনা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক গ্রামবাসী। বমি, পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি অনেকে (Villagers Ill)। বিষক্রিয়ার ফলে সকলের ডায়েরিয়া হয়ে গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পোলবায় (Polba News)। 

ফুচকা খেয়ে অসুস্থ পোলবার গ্রামবাসীদের একাংশ

হুগলি (Hooghly News) জেলার পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় এক ফুচকা (Phoochka) বিক্রেতার কাছ থেকে ভিড় করে ফুচকা খান গ্রামের মানুষ জন। তার পর থের বুধবার থেকে একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন অনেকে। পেটের যন্ত্রণা, বমির পাশাপাশি বার বার শৌচাগারে ছুটতে হয় তাঁদের। 

এতটাই অসুস্থ বোধ করেন কিছু মানুষ যে, হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয় তাঁদের। বমি, পেটের যন্ত্রণার উপসর্গ নিয়ে চুঁচুড়া ইমামবাড়া, চন্দননগর মহকুমা এবং পোলবা ব্লক হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই (Hospital Admission)। 

আরও পড়ুন: Purba Bardhaman: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পুণ্যার্থীদের বাস, আহত মহিলা-সহ ১৫ জন

হাসপাতালে ভর্তি রয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে দোগাছিয়া, বাহির রানাগাছা, মাকালতলার বাসিন্দারাই মূলত রয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই নিয়ে টানাপোড়েন চলেছে। এ দিন সকালেও বেশ কিছু মানুষ নতুন করে অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ফুচকায় বিষক্রিয়ার ফলে ডায়েরিয়া কাবু করে ফেলেছে গ্রামবাসীদের। এমন পরিস্থিতিতে এ দিন গ্রামে পৌঁছন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। গ্রামবাসীদের ওষুধ-সহ স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেন তাঁরা। 

গ্রামবাসীদের মধ্যে সচেতনতা তৈরির প্রয়াস

এ ছাড়াও, এ দিন পোলবা ব্লক হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিম গ্রামে পৌঁছয়। যাঁরা গুরুতর অসুস্থ, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। অল্প অসুস্থ যাঁরা, বাড়িতেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি, কী খাবেন, কী খাবেন না, তা বোঝানো হয়েছে সকলকে। খাওয়ার আগে সাবান দিয়ে ভাল করে হাত ধোওয়ার প্রয়োজনীয়তার কথাও বোঝান স্বাস্থ্যকর্মীরা। 

এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফুচকা খেতে গিয়ে এমন বিপদে পড়তে হবে, তা কল্পনাও করতে পারেননি তাঁরা। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget