এক্সপ্লোর

Hooghly: পুরভোটের আগে ভোটারদের আশ্বাস দিতে তারকেশ্বের পুলিশের রুট মার্চ

Municipal Election 2022: পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানানো হল গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

সোমনাথ দাস, তারকেশ্বর: ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট (Municipal Election)। তার আগে ভোটাদের নির্ভয়ে ভোট দেওয়ার বিষয়ে আশ্বাস দিতে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হুগলির (Hooghly) তারকেশ্বর (Tarakeshwar) পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করছে পুলিশ (Cops)। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের আশ্বস্ত করার পাশাপাশি থানার ফোন নাম্বারও খাতায় লিখে দেন পুলিশ আধিকারিকরা।

হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের উদ্যোগে তারকেশ্বর থানার পুলিশ আধিকারিকদের সহযোগিতায় আজ সকাল থেকেই তারকেশ্বর পুরসভার ১, ২, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে পুলিশ। শুধু তাই নয়, সরাসরি ভোটারদের কাছে গিয়ে কেউ ভয় দেখাচ্ছে কিনা, ভোট দিতে কোনও অসুবিধা আছে কি না, সেসব জিজ্ঞাসা করেন পুলিশ আধিকারিকরা। ভোট দেওয়া নিয়ে কেউ ভয় দেখালে সেটা সঙ্গে সঙ্গে তারকেশ্বর থানায় জানাতেও অনুরোধ করেন পুলিশ আধিকারিকরা। তাঁরা খাতায় থানার ফোন নাম্বারও লিখে দেন ভোটাদের।

আরও পড়ুন পুরভোটে প্রার্থী ভিনরাজ্যের বাসিন্দা? বিজেপির অভিযোগে তুমুল বিতর্ক

পুরভোটের আগে পুলিশের এই ভূমিকায় খুশি তারকেশ্বরের বাসিন্দারা। পুলিশের আশ্বাসে ভোট দেওয়ার বিষয়ে মনোবল বাড়ছে বলেও জানান তারকেশ্বর পুর এলাকার বাসিন্দারা।

এদিকে, পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানানো হল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। কাল সকাল সাড়ে ১০টায় শুনানি হওয়ার কথা।

বিজেপি সূত্রে খবর, তাদের হয়ে পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করবেন প্রাক্তন সলিসিটর জেনারেল রঞ্জিৎ কুমার। মোদি জমানার প্রথম দিকে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত রঞ্জিৎ কুমার সলিসিটর জেনারেল পদে ছিলেন।

বিজেপি-র অভিযোগ, সরকারের বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রচারে সেগুলিকেই হাতিয়ার করছে শাসক দল। সেইসঙ্গে বিজেপি-র অভিযোগ, যাঁরা নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করতে পেরেছেন, তাঁদেরও মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget