এক্সপ্লোর

TMC Candidate List: পুরভোটে প্রার্থী ভিনরাজ্যের বাসিন্দা? বিজেপির অভিযোগে তুমুল বিতর্ক

TMC Candidate in Municipal Election: বিজেপির অভিযোগ, তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ভোটার। এ নিয়ে এলাকায় পোস্টারও লাগিয়েছে বিজেপি। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিষড়া: পুরভোটে তৃণমূলে প্রার্থী বিক্ষোভের মধ্যেই এবার ভিনরাজ্যের ভোটার-বিতর্ক। হুগলির রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন পার্থসারথী গুপ্ত। বিজেপির অভিযোগ, তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ভোটার। এ নিয়ে এলাকায় পোস্টারও লাগিয়েছে বিজেপি। 

শুধু তাই নয় প্রার্থী পদ বাতিলের দাবিতে মহকুমা শাসকের কাছে অভিযোগও জানিয়েছে তারা। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, গোটাটাই চক্রান্ত। প্রার্থীর পাশে দাঁড়িয়েছে জেলা নেতৃত্ব। মহকুমা শাসক জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। 

এদিকে, পুরভোটে তৃণমূলে প্রার্থী বিক্ষোভ অব্যাহত। টিকিট না পাওয়ায় ১৮ জন অনুগামী-সহ নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়া-কোতরং পুরসভার উপ পুর প্রশাসক। এই পুরসভার ২ বারের চেয়ারম্যান পিনাকী ধামালি। এবার দলের টিকিট না পাওয়ায় ক্ষোভ, স্পষ্ট জানিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। তৃণমূলের জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া, গণতন্ত্রে যে কেউ নির্দল হিসেবে লড়তে পারে। তবে এখন যারা দলের বিরুদ্ধে তাদের আর কোনওভাবেই ফেরানো হবে না, হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির। 

আরও পড়ুন, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপি-র, সীমানা সিল করার আর্জি বামেদের

অন্যদিকে, আরামবাগে (Arambagh) ১৯ নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর (Councillor) ফের টিকিট পাওয়ায় বিক্ষোভ। ব্লক পার্টি অফিসে প্রার্থীদের নিয়ে বৈঠকের সময় বিক্ষোভ দেখানো হয়। বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাও কেন প্রার্থী? প্রশ্ন তুলে জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ চলে। অন্য কাউকে প্রার্থী করার দাবি জানানো হয়। এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল প্রার্থীর। 

এক বিক্ষোভকারী বলেন, ওঁকে প্রার্থী চাই না। অন্য কাউকে দাঁড় করাক দল। উনি আমাদের কোনও কাজ করেন না। উপরন্তু, আমাদের যেসব পাওনা সেগুলো নিয়ে অন্য জায়গায় বিক্রি করেন। আমরা গরিব মানুষ। লোকের ঘরে পরিচারিকার কাজ করে খাই। চাল, গম, ত্রিপল-এসব তো আসে আমাদের জন্য। সরকার থেকে তো গরিবের জন্য এই জিনিসগুলো আসে। সেগুলো কেন পাই না ?

সব মিটে যাবে, আলোচনা করে মিটিয়ে দেব বলে দাবি জেলা সভাপতির। তিনি বলেন, কিছু কিছু জায়গায় কর্মীদের ক্ষোভ আছে। ওটা আমরা বসে মিটিয়ে নেব। তাছাড়া একটা মানুষ কি সবার কাছে ভাল হয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget