এক্সপ্লোর

Mid Day Meal : রোজের ভাত-ডাল থেকে ছুটি ! শীতের দুপুরে মিড-ডে মিলে পিঠে-পুলি

পড়ুয়ারা থালা নিয়ে ভাতের অপেক্ষা করছিল। হঠাৎ নানারকম পিঠেয় ভরল থালা। স্কুলের মিড ডে মিলেই পাওয়া গেল পিঠে পুলি উৎসবের আনন্দ।

সোমনাথ দাশ, হুগলি : মিড ডে মিল মানেই গতে বাঁধা খাবার। কিন্তু সেই মিড মিলের থালা দেখেই আনন্দে আত্মহারা হয়ে গেল পড়ুয়ারা। পৌষপার্বণের মরসুম। পিঠ-পুলি উৎসব চলছে জেলায় জেলায়। সেই মিষ্টিসুখ যদি মেলে মিড - ডে মিলে, তাহলে তো কথাই নেই। এমন সারপ্রাইজই পেল গুরাপের চোপা গ্ৰামে রূপরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।  পড়ুয়ারা থালা নিয়ে ভাতের অপেক্ষা করছিল। হঠাৎ নানারকম পিঠেয় ভরল থালা। স্কুলের মিড ডে মিলেই পাওয়া গেল পিঠে পুলি উৎসবের আনন্দ।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস অবধি একাধিক উৎসব পার্বণ। আর বাঙালির উৎসবে বিশেষ মাত্রা আনে খাওয়া দাওয়া। শীতে বড়দিনের মরসুম পেরোলেই পৌষ পার্বণ। মিঠে রোদ পিঠে দিয়ে, পিঠের স্বাদ নেওয়ার আনন্দই আলাদা। সেই আনন্দেই মাতল পড়ুয়ারা।

পৌষপার্বণ মানেই বাংলার ঘরে ঘরে পিঠে - পুলি - মালপোয়া - ক্ষীর আর কড়াইশুটির কচুরি। মকর সংক্রান্তি পেরিয়ে গেলেও বাঙালির ঘর ঘরে চলে পিঠে পুলি খাওয়া। ইদানিং তো বহু জায়গায় পিঠেপার্বণও আয়োজিত হচ্ছে। তাই বলে স্কুলের মিড ডে মিলে একেবারে পিঠে পুলি উৎসব ! সত্যিই অভিনব উদ্যোগ। 

গুরাপের রূপরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়য়াদের আনন্দ দিতে রন্ধন কর্মীদের সঙ্গে অভিভাবকরাও হাত লাগালেন পিঠে তৈরিতে। নারকেল,সন্দেশ, সবজি দিয়ে সিদ্ধ পিঠের পাশাপাশি তৈরি হল দুধ পুলি। আর শীতের দুপুরে মজা করে মিষ্টি সুখের উল্লাসে মাতল পড়ুয়ারা। 

 গুরাপ চক্রের শিক্ষা-বন্ধু প্রণব কুমার পাল জানান, মিড ডে মিল প্রকল্পে "তিথি ভোজন" বলে একটা অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে বিভিন্ন উৎসবে  বিভিন্ন রকম খাবারের আয়োজন করা হয়। শীতকালে রূপরাজপুরে তাই এই পিঠে উৎসবের আয়োজন। তিনি জানালেন, শীতে যেমন পিঠে পুলি উৎসব, তেমনই তালের সময় তাল ফুলুরি করা হয়। যখন নতুন এঁচোড় ফলে তখন পড়ুয়াদের এঁচোড় চিংড়ি করে খাওয়ানো হয়। গ্ৰীষ্মকালে বিভিন্ন রকম ফলের পানীয় দেওয়া হয়। এই স্কুলে অনেক গরিব ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। অনেকে হয়তো সারা শীতে একবারও পিঠের স্বাদ উপভোগ করতে পারে না। তাই এই উদ্যোগ।  চার রকমের পুর দিয়ে পিঠে তৈরি হয় এদিন।  নারকেল সন্দেশ ও ফুলকপির তরকারি করে সেটাকে পুর হিসেবে ব্যবহার করেও পিঠে তৈরি করা হয়েছে।

প্রধান শিক্ষক জহরলাল রায় বলেন, এই উদ্যোগে পড়ুয়ারাও যেমন খুশি , অভিভাবকরাও খুশি । পড়ুয়া সুপর্ণা  অনুষ্কারা খুশি হয়ে বলল, 'রোজ  শাকসবজি, ভাত,ডাল খাই । আজ পিঠে উৎসব হচ্ছে স্কুলে। বিভিন্ন স্বাদের পিঠে খেতে খুব  ভালো লাগছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget