এক্সপ্লোর

Hooghly News : সাইকেল চোর সন্দেহে পিটিয়ে খুন ! হুগলিতে চাঞ্চল্যকর ঘটনা

Police : মূল অভিযুক্ত ধীরজ সিং-ও বাঁশবেড়িয়া পুরসভার অস্থায়ী কর্মী। অস্থায়ী পুর কর্মী ধীরজ-সহ ৪ জনের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : হুগলির (Hooghly) সাহাগঞ্জে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ডানলপ (Dunlop) কারখানার আবাসন থেকে উদ্ধার হল হাঁটু মোড়া অবস্থায় হাত বাঁধা দেহ। খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। মূল অভিযুক্ত পলাতক। 

সন্দেহের বশে গেল প্রাণ

কারও কাছে কোনও প্রমাণ ছিল না, ছিল শুধু সন্দেহ। সেই সন্দেহের জেরেই গণপ্রহারে (Mob Lynching) প্রাণ গেল এক ব্যক্তির। লাঠি দিয়ে বাড়ির পর বাড়ি মেরেও আশ মেটেনি। রাতভর এভাবে হাঁটু মোড়া অবস্থায়, হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল মাঠের মধ্যে। সাইকেল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠল হুগলির সাহাগঞ্জে (Sahagung)। 

শনিবার সকালে ডানলপ কারখানার আবাসনের ভিতর এভাবেই বছর পঞ্চাশের ওই ব্যক্তির হাঁটু মোড়া ও হাত বাঁধা দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, প্রতিবেশীর সাইকেল (Cycle) চুরি করার সন্দেহে ওই ব্যক্তিকে মারধর করা হয়। বেধড়ক মারধরের পর, হাত-বাঁধা অবস্থায় মাঠেই ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। অসহায় মৃতের ছেলের বক্তব্য, 'সাইকেল চুরির কারণে বাবাকে মেরেছে। ভেবেছে বাবাকে ছেড়ে দিয়েছে। সকালে বন্ধু ফোনে বলল বাবা মরে পড়ে আছে। বেঁধে রেখে দিয়েছিল। যে আসছে সেই মারছে।'

স্থানীয় সূত্রে কী খবর

স্থানীয় সূত্রে খবর, একসময় বাঁশবেড়িয়া পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ওই ব্যক্তি। একসময় বাঁশবেড়িয়া পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। মূল অভিযুক্ত ধীরজ সিং-ও বাঁশবেড়িয়া পুরসভার অস্থায়ী কর্মী। অস্থায়ী পুর কর্মী ধীরজ-সহ ৪ জনের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। 

আরও পড়ুন- 'পাড়ায় পাড়ায় শুধু মদের, লটারির দোকান', তৃণমূল মানে চোর, আক্রমণ শুভেন্দুর

চলতি বছরের শুরুতেই চোর সন্দেহে হাওড়ার (Howrah) গদাইপুর গ্রামে এক দুষ্কৃতীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। সেবার গভীর রাতে ৩ দুষ্কৃতী মাফুজা বেগম নামে এক মহিলার বাড়িতে হানা দিয়েছিল। বাড়ির বাসিন্দাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসেছিলেন। ২ জন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়। তারপরই শুরু হয়েছিল হাত-পা বেঁধে গণপ্রহার। বেধড়ক মারধরের ফলে ওই দুষ্কৃতী অসুস্থ হয়ে পড়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget