এক্সপ্লোর

Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

Sun Screen And Summer:কোনও ধরনের 'সুরক্ষাবর্ম' ছাড়া বার বার সূর্যের আলোয় যাওয়া বড়সড় বিপদের কারণ হতে পারে।বাঁচতে সানস্ক্রিনের ব্যবহার অত্যাবশ্যক, মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞই।

কলকাতা: গ্রীষ্মকাল (Summer) মানেই ঘাম ও অস্বস্তির সঙ্গে তুমুল লড়াই। শরীর সুস্থ রাখতে এই সময়টা বিশেষ করে জল ও জলীয় পদার্থ সেবন করতে জোর দেন ডাক্তাররা। কিন্তু সূর্যের (Sunlight)  প্রখর আলো দেহের যে অংশে সরাসরি এসে লাগে, সেই ত্বকের (Skin) নিরাপত্তার দিকে কতটা নজর দিই আমরা? উত্তরটা যদি সদর্থক না হয়, তা হলে চিন্তার। কারণ, কোনও ধরনের 'সুরক্ষাবর্ম' ছাড়া বার বার সূর্যের আলোয় যাওয়া বড়সড় বিপদের কারণ হতে পারে।বাঁচতে সানস্ক্রিনের (Sun Screen) ব্যবহার অত্যাবশ্যক, মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞই।

কেন জরুরি?
সান স্ক্রিন না মেখে গরমে সরাসরি সূর্যের আলোর সামনে বার বার গেলে ত্বকের এলাস্টিন, কোলাজেন ও কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফল? একাংশের রং হারিয়ে যাওয়া, বলিরেখার মতো অকালবার্ধক্যের উপসর্গ চলে আসার আশঙ্কা থেকে যায়। সহজ কথায় যাকে বলে ফটোএজিং। ২০ ও ৩০-র কোঠায় যাঁদের বয়স, তাঁদের ক্ষেত্রেই এই সমস্যা বেশি দেখা যায়। এতেই শেষ নয়। সান স্ক্রিন ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য় করে। ফলে স্কিন ক্যানসারের আশঙ্কা কমে। এই অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের উপরিঅংশে (epidermis) লালচে ফোলাভাব আসতে পারে। আগে থেকে কারও এগজিমা থেকে থাকলে সান স্ক্রিন ছাড়া সূর্যের আলোয় যাওয়া তা মারাত্মক বাড়াতে পারে। এক কথায়, ত্বকের যে কোনও প্রদাহ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া স্কিন ট্যানিং রুখতেও  সান স্ক্রিনের বিকল্প নেই বললেই চলে। সব মিলিয়ে এটি ছাড়া ঘরের বাইরে এক পা-ও নয়, পরামর্শ বিশেষজ্ঞদের। 
পাশাপাশি, এখন ঘরের মধ্যেও সান স্ক্রিন ব্যবহারে জোর দেন অনেকে। এটি হয়তো অনেকেরই নজর এড়িয়ে গিয়ে থাকতে পারে। কিন্তু বাড়িতে কেন সান স্ক্রিন ব্যবহার করা দরকার? আসলে লেখাপড়া থেকে কাজের জগৎ, মোবাইল বা ল্যাপটপের ব্যবহার এখন প্রায় সর্বত্র। কিন্তু এই গ্যাজেট থেকে যে নীল আলো বেরোয় তা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। কিছু নির্দিষ্ট সান স্ক্রিন রয়েছে যা এই ব্লু লাইট থেকে ত্বককে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কাজেই ঘর হোক বা বাইরে কোথাও, সান স্ক্রিন ব্যবহার জরুরি। সবচেয়ে বড় কথা, বাড়িতে সাধারণত যে জানলা থাকে তা অতিবেগুনি রশ্মি আটকাতে সক্ষম নয়। 

সতর্কতা...
তবে ব্যক্তিভেদে ত্বকের গঠন, বৈশিষ্ট্য আলাদা। তাই কার জন্য কোন সান স্ক্রিন কার্যকরী, সেটি কোনও বিশেষজ্ঞই সবথেকে ভাল বলতে পারেন। আরও একটি বিষয় খেয়াল রাখা দরকার। যদি সান স্ক্রিন ব্যবহার করার পর ত্বকে কোনও দাগ বা অস্বস্তি দেখা দেয়, তা হলে সময় নষ্ট না করে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া দরকার। 

আরও পড়ুন:শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget