এক্সপ্লোর

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

Hooghly News: পুলিশ ও বিজেপি  সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ভোটের ফলাফলের পর বিজেপি নেতা সৌদীপ ঘোষের উপর আক্রমণ করেন তৃণমূল নেতা কর্মীরা।

সোমনাথ, হুগলি: ২০২১ ভোট পরবর্তী হিংসায় গুরাপে গ্রেফতার গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ দুই তৃণমূল কর্মী। ধৃতদের বিরুদ্ধে বিজেপি নেতাদের মারধর, লুটপাট, ভাঙচুর, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত ৩ জনের মধ্যে দন্ডীচরণ ঘোষ গুরাপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান। অন্য ২ জন শুভঙ্কর ঘোষ ও শেখ আসরাফউদ্দিন সক্রিয় তৃণমূল কর্মী।।

পুলিশ ও বিজেপি  সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ভোটের ফলাফলের পর বিজেপি নেতা সৌদীপ ঘোষের উপর আক্রমণ করেন তৃণমূল নেতা কর্মীরা। মারধরের পাশাপাশি হুমকি, বাড়িতে থেকে বের হতে না দেওয়া, ভাঙচুর, লুটপাট, এমনকী চিকিৎসকের কাছে যেতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই সমস্ত ঘটনার পুরোটাই হয়েছে গুড়াপ গ্রাম পঞ্চয়েতে প্রধান দণ্ডীচরণ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীদের মদতে।।

ঘটনার অভিযোগ পাওয়া পরেই তদন্তে নেমে তিন জনকে গ্ৰেফতার করেছে গুরাপ থানার পুলিশ। ধৃতদের বুধবার মহকুমা আদালতে পাঠানো হবে।বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সৌদীপ ঘোষ জানিয়েছেন, 'ধৃতরা ২০২১ সালে প্রচুর সন্ত্রাস করেছে। বাড়িতে হামলা, ভাঙচুর, বাবা-মাকে মারধরের পাশাপাশি বাড়ির সামনে লোক দাঁড় করিয়ে রেখেছিল। যাতে আমরা বাড়ি থেকে বের হতে না পারি। আমার মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন ভয়ের পরিবেশের জন‌্য অভিযোগ জানাতে পারিনি। বর্তমানে ভয় আউট, ভরসা ইন। তাই পদক্ষেপ নিয়েছি, অভিযোগ জানিয়েছি।'

বাসচালকের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার
বীরভূমে বাসচালকের বাড়ি থেকে মিলল কোটি কোটি টাকা। বীরভূমের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্বেচ্ছাবসর নেওয়া ওই সরকারি বাসচালকের নাম মিনার মণ্ডল। আর তাঁর বাড়িতেই মিলেছে বিপুল পরিমাণে টাকা। একই সঙ্গে পাওয়া গিয়েছে টাকা গোনার মেশিনও। তল্লাশি চালিয়ে প্রচুর টাকা উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ। জানা গিয়েছে, স্থানীয় এক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় হলেন ওই সরকারি বাস চালক। এদিন সকালেই ডেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন মিনার মণ্ডলের যে বাড়ি, সেখানে তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার করে মহম্মদ বাজার থানার পুলিশ। উল্লেখ্য, তল্লাশি অভিযানে পুলিশের সঙ্গে ছিল সিআইডিও। আজ সকালে ৬ টি গাড়ি করে পুলিস পৌঁছায় মিনার মণ্ডলের বাড়িতে। পুলিশের সন্দেহ ওই ব্যক্তির কাছে মোট অঙ্কের টাকা রয়েছে। যদিও ইতিমধ্যে কত টাকা উদ্ধার হয়েছে, সেটা এখনও খোলসা করে বলেনি পুলিশ। মনে করা হচ্ছে এই টাকার পরিমাণ কয়েক কোটি হলেও হতে পারে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Advertisement

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget