এক্সপ্লোর

Hooghly News: দশমীর রাত থেকে নিখোঁজ, হুগলির তরুণের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

Hooghly News: হুগলির চাঁপদানির বাসিন্দা, ২২ বছরের রাজকুমার সাউ দশমীর রাত থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজ তরুণের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নিখোঁজ তরুণের রক্তাক্ত দেহ উদ্ধারের (Dead body Rescue) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হুগলির চাঁপদানির বাসিন্দা, ২২ বছরের রাজকুমার সাউ দশমীর রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, ওইদিন কয়েকজন বন্ধু তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর থেকে খোঁজ মিলছিল না। গতকাল রাস্তার ধারের একটি জলাশয় থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, ওই যুবককে খুন করা হয়েছে। মৃতের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police)।

বছরের শুরুতে, শহরের  ইস্টার্ন মেট্রোপলিটান  বাইপাসের ধারে জলাভূমিতে মহিলার দেহ উদ্ধার।  প্রগতি ময়দান থানা এলাকায় ওই মহিলার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। ধাপার কাছে জলে ভাসা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছে।  ময়নাতদন্তের জন্য পাঠানো হল মহিলার দেহ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রাস্তা থেকে কিছুটা দূরেই জলাশয়ে কচুচিপানার মধ্যে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায়। ওই মহিলার বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ এসে এখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়।  জলাশয়ে মহিলার মৃত দেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই চলে আসেন ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন, হড়পা বানে প্রাণের ঝুঁকি নিয়ে ১০ জনকে বাঁচান তিনি, অভিজ্ঞতা শেয়ার মহম্মদ মানিকের

 সরশুনা থানার ল্যান্ডের  মাঠ এলাকায়  এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছিল। ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাঁর নাম জয়দেব শিল। বয়স আনুমানিক ৩৫। পরিবারের লোকজন নিখোঁজ হওয়ার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করেছিলেনষ ওই  ব্যক্তির কোমরে আঘাত ছিল ও হাত পা বাঁধা অবস্থায় ছিল।  দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তির দেহ সরশুনা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এলাকায় উত্তেজনা দেখা যায়। পরিবারের লোকজন এবং এলাকার লোকজনের বক্তব্য এই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে রাস্তার ধারে ফেলে রেখে গেছে । পরিবারের আরও অভিযোগ এই জয়দেবের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল। তাঁদের অভিযোগ ওই  মহিলা এই ঘটনা ঘটিয়েছে। দেহ উদ্ধারের পরই  ঘটনাস্থল ঘিরে রেখেছে সরশুনা থানার পুলিশ। ঘটনাস্থলে ডিসি দক্ষিণ-পশ্চিম । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, বলে জানিয়েছিল পুলিশ।

 

আরও পড়ুন, 'বিপর্যয়ের ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা হওয়া উচিত', 'মাননীয়া'-কে একাধিক প্রশ্ন শুভেন্দুর  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget