এক্সপ্লোর

Locket Chatterjee: ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান

BJP: ধনেখালিতে হনুমান পুজো সেরে ফেরার পথে লকেটকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়

ধনেখালি : হুগলির ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান । বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর' স্লোগান তোলে তৃণমূলের। ধনেখালিতে হনুমান পুজো সেরে ফেরার পথে লকেটকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়। তৃণমূলের মঞ্চ থেকে ওঠে স্লোগান।

যদিও এপ্রসঙ্গে লকেট বলেন, "এতে আমার কিছু যায় আসে না। তৃণমূলের প্রত্যেকে আগে নিজেরা আয়নার দিকে তাকাক। নিজেদের নেতা-মন্ত্রী সবাই জেলে রয়েছেন। নিজেরা তোলাবাজি-চিটিংবাজি-সিন্ডিকেটবাজি সবেতে, এঁরা সবাই যুক্ত রয়েছেন। এজন্য অস্তিত্ব রক্ষার লড়াই এঁরা করছেন। শেষ লড়াই এঁরা করছেন।"

যদিও পাল্টা তরফে একজন বলেন, "এখানে উনি এসেছিলেন ক্লাবের অনুষ্ঠানের জন্য। কিন্তু, এখানে এসে উনি রাজনীতির কথা বলে গেলেন। গরিব মানুষের ১০০ দিনের টাকাটা কোথায় যাচ্ছে ? আপনি কেন দিচ্ছেন না ? আপনি এখানে কে চোর, কে ডাকাত তার ভাষণ দিচ্ছেন। আপনারা কি সাধু ? আপনার অমিত শাহের ছেলে জয় শাহ টাকা করেননি ? শুভেন্দু অধিকারী টাকা করেননি ? একা দিদিমণি চোর আর ওরা কি ডাকাত ? " 

প্রসঙ্গত, গত বছর আগাস্ট মাসে রোজভ্যালির সঙ্গে লকেট চট্টোপাধ্য়ায়ের যোগাযোগের অভিযোগ তুলে, বিজেপি সাংসদের বিরুদ্ধে ED-র দ্বারস্থ হন বিধাননগর পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। যদিও লকেট দাবি করেন, নুসরত বিতর্ক থেকে নজর ঘোরাতেই এমনটা করছে তৃণমূল।

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের পাল্টা হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রোজভ্যালি চিটফান্ডের সঙ্গে যোগাযোগের অভিযোগে ED-র দ্বারস্থ হন বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিংহ রায়। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর বলেন, 'সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের রোজভ্যালির একজন বেনিফিসিয়ারি।' 

এর আগে বিধানসভা ভোটের প্রাক্কালেও এই একই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ, লকেট তো সারদার গলার লকেট, লকেট হয়ে ঘুরে বেড়ায়, সব জানি।' বাবুল সুপ্রিয় এখন বিজেপি ছেড়ে তৃণমূলে! মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভার সদস্য়ও। আর লকেট চট্টোপাধ্য়ায় একদা তৃণমূল ঘনিষ্ঠ হলেও, বর্তমানে বিজেপির দাপুটে সাংসদ!

সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আমি ছবিতে কাজ করতাম বলে আমাকে বলা, আজকে যিনি আছেন বাবুল সুপ্রিয়, তাঁকে নিয়েও বলেছিল, বাবুল সুপ্রিম আজকে তো ওইখানে আছেন, বাবুল সুপ্রিয় নিজের বিষয়টা জানান।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget