এক্সপ্লোর

TMC: তৃণমূলের উপপ্রধানের ‘দাদাগিরি’, আদালতের দ্বারস্থ তৃণমূলের পঞ্চায়েত প্রধান

Hooghly News: তৃণমূল নেত্রী ও প্রধান কেকা গায়েন বলেন, "উনি আমাকে পঞ্চায়েতে ঢুকতে দিচ্ছেন না গত ৮-৯ মাস ধরে।"

সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি: দলেরই উপপ্রধান তাঁকে পঞ্চায়েতে ঢুকতে দিচ্ছেন না। এমনই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত (Panchayat) প্রধান। একই অভিযোগে সরব হয়েছেন বিরোধী সদস্যরাও। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, প্রধানের সঙ্গে বিজেপির (BJP) যোগ আছে।

আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রধান কেকা গায়েন বলেন, "উনি আমাকে পঞ্চায়েতে ঢুকতে দিচ্ছেন না গত ৮-৯ মাস ধরে। উনি বলতে চাইছেন আমি যেখানে বলব সেখানে আমাকে সই করতে হবে। আমাকে পঞ্চায়েত থেকে হাত ধরে টেনে বের করে দিচ্ছে।" অভিযোগকারিণী কোনও বিরোধী দলের নেত্রী নন।  

খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। আর তাঁরই বিস্ফোরক অভিযোগ, পঞ্চায়েতে ঢুকতে দিচ্ছেন না দলেরই উপপ্রধান। তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে সরব হয়েছে বিরোধীরাও। দু-একদিন নয়। অভিযোগ, দলের উপপ্রধানের দাপটে গত ৯ মাস, হুগলির পোলবার আকনা  পঞ্চায়েতে যেতে পারছেন না তৃণমূলের পঞ্চায়েত প্রধান। একই অবস্থা বিরোধী সদস্যদেরও।                                                      

আরও পড়ুন, লাদাখের পর এবার অরুণাচল, নিয়ন্ত্রণ রেখার কাছে ফের চিনা সক্রিয়তা

গত পঞ্চায়েত ভোটে ১৭ আসন বিশিষ্ট আকনা পঞ্চায়েতের ১০টি আসনে জিতে বোর্ড গড়ে তৃণমূল। ৭টি আসন পায় বিজেপি। 

তৃণমূলের কেকা গায়েন প্রধান ও নির্মলেন্দু ঘোষ উপপ্রধান নির্বাচিত হন। অভিযোগ, গত বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে তৃণমূলের উপপ্রধান ছড়ি ঘোরাতে শুরু করেন। বিজেপি নেত্রী ও সদস্য রাধা রায় বলেন, উপপ্রধান ছাড়া আমরা কেউ ঢুকতে পারি না। চুলের মুঠি ধরে আমাদের বের করে দেয়।তৃণমূল সদস্যরাও ঢুকতে পারে না। অপমান করে। উনি পঞ্চায়েতে ঢুকলে কাউকে ঢুকতে দেয় না

সম্প্রতি,  প্রধান ও বিরোধী সদস্যরা পঞ্চায়েতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও, যাবতীয় অভিযোগ উড়িয়ে, নিজের দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ করেছেন তৃণমূলের উপপ্রধান। আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান নির্মলেন্দু ঘোষ বলেন, "বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেন। দলীয় প্রধান হয়ে বিজেপির হয়ে কাজ করার জন্য জনরোষে পড়েছেন।" 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক দিলীপ যাদব বলেন, "দল ও প্রশাসনের সঙ্গে কথা বলে রাজ্য নেতৃত্বকে জানানো হবে। তাদের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" দলেরই উপপ্রধানের বিরুদ্ধে বিডিও, পুলিশের পাশাপাশি জেলা নেতৃত্বের কাছে নালিশ জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। দ্বারস্থ হয়েছেন আদালতেরও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget