এক্সপ্লোর

Hooghly News: মুরগির খামারের 'দূষণে' সংঘর্ষ ! আজ আহতের মৃত্যুতে জ্বলল ঘর, তুলকালাম পান্ডুয়ায়

Hooghly Pandua Violence One Dead: মুরগির খামারের দূষণের ঘটনায় জল গড়াল অনেকদূর, আহতের মৃত্যুতে জ্বালানো হল ঘর, তুলকালাম হুগলির পান্ডুয়ায়..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সম্প্রতি মুরগির খামার থেকে দূষণের অভিযোগ উঠেছিল হুগলির পান্ডুয়ায়। পান্ডুয়ার সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে এই অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আকারও নিয়েছিল। এবং সেই সংঘর্ষে আহত হয়েছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে একজন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর নাম আজিজুল মল্লিক(৪০)। কিন্তু হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হয়নি। আজ সকাল এগারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর। সেই খবর আসতেই নতুন করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ওই গ্রামে। 

বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ

পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, তিনটি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ! দুটি ধানের গোলা, খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেতেই অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় ওই গ্রামে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

হিংসার আগুন কম দেখেনি এরাজ্য

হিংসার আগুন কম দেখেনি এরাজ্য। চলতি বছরের শুরুতেই উত্তপ্ত হয়েছিল সন্দেশখালির বেড়মজুর। জ্বলেছিল হিংসার আগুন। তৃণমূলের নব নিযুক্ত অঞ্চল আহ্বায়ক হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। 

বিজেপির বুথ সভাপতির বাড়ির খড়ের গাদায়  আগুন লাগানোর অভিযোগ

গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায়  আগুন লাগানোর অভিযোগ উঠেছিল। বিজেপি  নেতার দাবি, ওই এলাকায় বিজেপির প্রভাব ছিল। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছিল। প্রায় ৩ বিঘা জমির খড় পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল। রাতে গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায়  আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ । বিজেপি নেতার দাবি তুলেছিলেন, ওই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল । 

আরও পড়ুন, নন্দীগ্রামে TMC-র বুথ সভাপতির ভাই 'খুনে' গ্রেফতার ৩ BJP কর্মী ! শুভেন্দুর মুখে কেন 'ধনঞ্জয়ের' নাম ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget