এক্সপ্লোর

Hooghly: উত্তরপাড়ায় ভ্যাকসিন নিতে এসে বিশৃঙ্খলা, তৃণমূলের দিকে অভিযোগের তির বিজেপির

Hooghly: করোনা ভ্যাকসিন নেওয়া নিয়ে বিশৃঙ্খলা অব্যাহত জেলায় জেলায়। উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে উপ পৌর প্রশাসকের সই করা কাগজ থাকা সত্ত্বেও টিকা না মেলার অভিযোগ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া (হুগলি): এখনও ভ্যাকসিন নেওয়া নিয়ে বিশৃঙ্খলা অব্যাহত জেলায় জেলায়। আর এই সমস্যা নিয়েই তৃণমূলকে ফের দোষারোপ করল বিজেপি। তাঁদের অভিযোগ, আগে ছিল স্বজনপোষণ আর এখন ভ্যাকসিনেও চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে, পুর প্রশাসকের দাবি, সরকারি নির্দেশে নিয়ম মেনেই চলছে টিকাকরণ প্রক্রিয়া। ভ্যাকসিনেশন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হল উত্তরপাড়ায়। 

উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে আজ করোনা টিকা দেওয়ার সময়ে তুমুল বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। বেশ কয়েকজন পুর নাগরিক অভিযোগ করেন, তাঁদের কাছে উপ পৌর প্রশাসকের সই করা কাগজ থাকা সত্ত্বেও তাঁদের টিকা দেওয়া হয়নি। এমনকী উল্টে সিভিক ভলান্টিয়াররা তাঁদের হেনস্থাও করেন বলে অভিযোগ।

উত্তরপাড়া পুরসভার প্রশাসক মণ্ডলীতে জায়গা পেয়েছেন পিনাকি ধামালি। পিনাকিবাবু সেখানকার প্রাক্তন পুরপ্রধান। তাঁকে উপ পৌর প্রশাসক করা হয়েছে। তাঁর এলাকা থেকে যাঁরা তাঁর সুপারিশ নিয়ে ভ্যাকসিন নিতে আসেন তাঁদের টিকাকরণের সময়েই বিশৃঙ্খলা তৈরি হয় বলে দাবি। সেই সময় কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। উত্তরপাড়া পুরসভার পাবলিক হেল্থ অফিসার জয়িতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে এবং তাঁর সহকর্মীদের মারধর ও হেনস্থা করা হয়। প্রথমে ঠিক ছিল এক একটি ওয়ার্ড থেকে সুপারিশের ১৫ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু নাম রেজিষ্ট্রেশন না করিয়ে অনেকে একসঙ্গে চলে আসায় সমস্যা শুরু হয়। সেই কথা বলতেই হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে যদিও পিনাকি ধামালি কিছু বলতে চাননি।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি মুখপাত্র প্রণয় রায় বলেন, 'কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন পাঠাচ্ছে। আর পশ্চিমবঙ্গে সেই ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ চলছে, দুর্নীতি চলছে। এই কথা আমরা প্রথম থেকেই বলে আসছি। এতদিন আমরা বলছিলাম যে কাউন্সিলর কুপন দিচ্ছেন না, কাউন্সিলরের কুপন ছাড়া ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, বিজেপি কর্মীরা ভ্যাকসিন পাচ্ছেন না। এখন দেখা যাচ্ছে তৃণমূলেরই অপর এক নেতার সই করা কুপন নিয়ে গেলেও তাঁদের ভ্যাকসিন দেওয়া হল না। কারণ যেহেতু সেই নেতা দিলীপ যাদবের বিরুদ্ধ গোষ্ঠীর। শুধু তাই নয়, এরপরে স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণও করা হল।'

উত্তরপাড়ার পুর প্রশাসক দিলীপ যাদব বলেন, 'যতটা আমরা পেরেছি, নির্দিষ্ট নিয়ম মেনেই মানুষকে টিকা দিয়েছি। সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেওয়ার চেষ্টাকে কোনওভাবে যদি ব্যাহত করা হয় তাহলে সেটা পুরসভা মানবে না। কারও না জানা থাকলে তার জন্য পুরসভার আধিকারকরা আছেন, আমরা আছি।' তিনি জানান, দু একজন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করেছেন। তিনি চান পুলিশে অভিযোগ করা হোক এবং তাঁরাই তদন্ত করে ব্যবস্থা নিক।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget