এক্সপ্লোর

Tarakeswar Temple Visit Update: তারকেশ্বর মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের জন্য বাড়ল সময়সীমা

৩টি প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) ঢোকার বাকি ২টি গেট। গর্ভগৃহে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা, বাধ্যতামূলক মাস্ক (Covid Rules)। 

সোমনাথ মিত্র, হুগলি: তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) দর্শনাথীদের প্রবেশের জন্য আজ থেকেই বাড়ল সময়সীমা। সকাল ৫.৩০ থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। ৩টি প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) ঢোকার বাকি ২টি গেট। গর্ভগৃহে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা। মন্দিরে ঢুকতে বাধ্যতামূলক মাস্ক (Covid Rules)। 

এতদিন করোনা পরিস্থিতিতে (Corona) একাধিক বিধি-নিষেধ (Covid Rules) আরোপ ছিল মন্দিরে। সকাল ৫:৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত‍ এবং সন্ধেতে ৬টা থেকে রাত্রি ৮টা  মন্দিরে প্রবেশ করতে পারতেন ভক্তরা। দুপুর ২টোর পর থেকে সন্ধ‍ে ৬টা পর্যন্ত‍ বন্ধ থাকত মন্দিরের দরজা। আজ থেকে সেই বিধি-নিষেধ উঠে গেল। 

জানানো হয়েছে সকাল ৫.৩০ মিনিটে গেট খোলার পর একটানা রাত ৮টা পর্যন্ত‍ মন্দিরের দরজা খোলা থাকবে। ভক্তরা দূর থেকে দর্শন করতে পারবেন। তবে গর্ভগৃহে প্রবেশে অনুমতি নেই। জল ঢালতে হবে চোঙাতেই। মন্দিরে প্রবেশের সময় সীমা শিথিল করার পর ব‍্যবসা বৃদ্ধির আশায় বুক বাঁধছেন ব‍্যবসায়ীরা। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তাঁরা খুশি। 

এ প্রসঙ্গে তারকেশ্বর পুরসভার (Tarakeswar Municipality) প্রশাসক স্বপন সামন্ত বলেন, 'তারকেশ্বর মন্দির ও মঠের মোহান্ত মহারাজ  নোটিস দিয়ে জানিয়েছেন, ১০ নভেম্বর থেকে মন্দির আগের মতোই খোলা থাকবে। সরকারী করোনাবিধি মেনে চলতে হবে যাত্রীদের। মাস্ক পরে ভক্তদের মন্দির চত্বরে প্রবেশ করতে হবে এবং দূরত্ববিধি মেনে চলতে হবে।

উল্লেখ‍্য, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন মন্দিরের দরজা বন্ধ ছিল ভক্তদের জন‍্য। চলতি বছরের ৩ জুন মন্দিরের দরজা খোলা হয়। তখন মন্দিরে প্রবেশের সময়সীমা ছিল সকাল ৭ টা থেকে দুপুর ১২টা। পরবর্তীকালে করোনা সংক্রমন কমতে থাকায় ধাপে ধাপে মন্দিরে প্রবেশের সময়সীমা শিথিল করে মন্দির কর্তৃপক্ষ। তবে আরোপ ছিল একগুচ্ছ বিধি-নিষেধ। শ্রাবণ মাসে বাঁক যাত্রা বা জল যাত্রা বন্ধ থাকার কথাও ঘোষণা করেছিল মন্দির কর্তৃপক্ষ। সেই মতো শ্রাবণ মাসে বিগত বছরের ন‍্যায় লক্ষ লক্ষ মানুষের ভিড় এবারে না হলেও স্থানীয়ভাবে ভক্ত সমাগম হয়েছিল মন্দিরে। 

মন্দিরের গেটে থার্মাল চেকিং, প্রয়োজনে করোনা টেস্ট, একসঙ্গে ২০০ জনের বেশী ভক্তদের মন্দিরে ঢুকতে না দেওয়ার মতো বিধি-নিষেধ আরোপ ছিল সারা শ্রাবণ মাস জুড়েই। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget