এক্সপ্লোর

Shootout At Hooghly: প্রিজন ভ্যান থেকে নামতেই গুলি 'দুষ্কৃতীকে', আতঙ্ক ইমামবাড়া হাসপাতালে

Miscreant Shot In Prison Van:প্রিজন ভ্যানে দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি, মুহূর্তের মধ্যে তোলপাড় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল। টোটন বিশ্বাস নামে ওই দুষ্কৃতী গুলিবিদ্ধ, জানিয়েছে পুলিশ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: প্রিজন ভ্যানে (prison van) দুষ্কৃতীকে (miscreants) লক্ষ্য করে গুলি (shootout), মুহূর্তের মধ্যে তোলপাড় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল (chinsurah imambara hospital)। টোটন বিশ্বাস নামে ওই দুষ্কৃতী গুলিবিদ্ধ, জানিয়েছে পুলিশ। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। 

কী হয়েছে?
স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম ছিল টোটনের। খুন-সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দিন আদালতে তোলার আগে দুপুর ১২টা নাগাদ ওই দুষ্কৃীতর মেডিক্যাল পরীক্ষা করাতে ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানা যাচ্ছে। সঙ্গে ছিল আরও কয়েক জন বন্দি। হঠাৎ গুলি। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রিজন ভ্যান থেকে টোটন যখন নামছে তখনই গুলি চালানো হয়। সম্ভবত রোগীর পরিজন সেজেই হাসপাতাল চত্বরে আগে থেকে বসে ছিল হামলাকারীরা। আচমকা হামলায় ইমামবাড়া হাসপাতালে আতঙ্ক ছড়ায়, প্রিজন ভ্যানে বসে থাকা বাকিদের চোখেমুখেও তখন ভয়ের ছাপ স্পষ্ট। খবর পুলিশ সূত্রে। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরের ছবিটা পাল্টা যায়। হুড়োহুড়ি, চিৎকার-চেঁচামেচি। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের গেট। পুলিশ জানিয়েছে, গুলি লেগেছে টোটনের। তাকে সোজা হাসপাতালের ভিতর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। 

কেন গুলি?
গণ্ডগোলের মাঝে পালায় হামলাকারীরা। ফলে এই মুহূর্তে কে বা কারা হামলা চালিয়েছে সেটা নিয়ে আঁধারে পুলিশ। গুলিচালনার কারণও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা নাকি এলাকাদখলের লড়াই, কী দেখে রক্তপাত, আপাতত সেটাই বোঝার চেষ্টা করছেন  চন্দননগর কমিশনারেটের পুলিশকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। হামলাকারীদের সন্ধান পেতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যে ভাবে পুলিশের প্রিজন ভ্যানেই হামলা চলল তাতে কিছুটা হলেও আতঙ্কে সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন মূলত একটাই। পথে-ঘাটে চলা ফেরায় আমজনতার নিরাপত্তা তা হলে কতটুকু? উত্তর খুঁজছে চুঁচুড়া।

আরও পড়ুন:সোনাগাছিতে যৌনকর্মীকে নৃশংসভাবে খুন ! কী মোটিভ ? কীভাবে জালে অভিযুক্ত ?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget