এক্সপ্লোর

Fire: চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, বরাতজোরে প্রাণরক্ষা চালকের

অগ্নিকাণ্ডের জেরে দ্বিতীয় হুগলি সেতুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়

হুগলি: ভর দুপুরে দ্বিতীয় হুগলি সেতুতে (second hooghly bridge) চলন্ত গাড়িতে আগুন (fire)। দুপুর ৩ টে নাগাদ হাওড়া থেকে কলকাতায় আসার সময় পণ্যবাহী গাড়িতে (Goods Carriage) আগুন। কোনওরকমে গাড়ি রেখে চালক বেরিয়ে আসেন, দমকলের ২টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের জেরে দ্বিতীয় হুগলি সেতুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। এই রাজ্যের নানা প্রান্তে সড়ক দুর্ঘটনার খবর এখন প্রায়শই শোনা যায়। যেমন এদিনই শিলিগুড়িতে যাত্রীবাহী গাড়ির সঙ্গে মালবাহী গাড়ির সংঘর্ষে প্রাণ হারান ৪ জন।

শিলিগুড়িতে দুর্ঘটনা...
পুলিশ জানিয়েছে, এদিন যাত্রীবাহী একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে আর একটি ছোট মালবাহী গাড়ির সংঘর্ষ হয় সেবক সংলগ্ন সাত মাইল এলাকায়। যাত্রীবাহী গাড়িটিতে সম্ভবত সিকিমের নম্বর প্লেট লাগানো ছিল। তবে দুর্ঘটনা সত্ত্বেও কোনও মতে প্রাণে বাঁচেন সিকিম থেকে আসা গাড়িচালক। জানা গিয়েছে, সিকিমের নম্বর প্লেটের গাড়িটি শিলিগুড়ির উদ্দেশে আসছিল। গাড়িটিতে চারজন ছিলেন। উল্টো দিক থেকে আসা মালবাহী গাড়িটি আবার শিলিগুড়ি থেকে রওনা দেয়। মাঝ রাস্তায় সাত মাইল এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হয়।  দূর্ঘটনার জেরে গাড়ি দুটি জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনার জেরে সেখানেই একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই। অরুণের ঠিকানা জানা না গেলেও বাকিরা গ্যাংটকের বাসিন্দা বলেই খবর মিলেছে। গত মাসে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম সংলগ্ন তেতুলতলা স্কুলের সামনে মর্নিং ওয়াকে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক যুবক। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন। আচমকাই একটি লরি পিছন থেকে এসে ধাক্কা মারে। গুরুতর জখম ওই ব্যক্তিকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, জখমের নাম অঞ্জন রায়।  বয়স চল্লিশ বছর। শিকারপুর অঞ্চলের মুরগী ভিটার বাসিন্দা তিনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছে যান স্থানীয়রা। শুরু হয় প্রতিবাদ, অবরোধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেদিনই আবার জলপাইগুড়ির উল্লাডাবরিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ৩ জনের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জনা কুড়ি শ্রমিক একটি ট্রেলারে করে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময়ই একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেলারটির।

আরও পড়ুন:অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার আরও এক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget