এক্সপ্লোর

Kalyan Banerjee: 'পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদরা শেষবারের মতো সংসদে যাবেন', হুঙ্কার কল্যাণের

BJP: দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, একথা সকলের জানা। কিন্তু, কবে হবে ভোট তা এখনও পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন বীরভূমের বিজেপি নেতা।

ডানকুনি : লোকসভা ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। এবার ডানকুনির সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। "পশ্চিমবঙ্গ থেকে বিজেপির এমপিরা শেষবারের মতো সংসদে যাবেন", বলে হুঁশিয়ারি দিলেন তিনি। 

এদিন ডানকুনির সভায় কল্যাণ বলেন, "৩১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদে অধিবেশন আছে। বিজেপির এমপিরা শেষবারের মতো যাবেন পশ্চিমবঙ্গ থেকে। এরপর আর যেতে পারবেন না। সব বড় বড় মাতব্বর হয়েছে। এক একটা খুনি-ডাকাত। এক একজন তো নির্বাচনেই জেতে না। কেউ কেউ আবার বলছেন, ওরা কোর্টে যাক। আমরা তোমাদের মতো কোর্টে যাই না। আমরা থাকি ভোটে। ক্ষমতা থাকে তো ভোটে এস, কোর্টে কেন এত ? তোমরা সারাবছর সিবিআই-ইডি আর কোর্ট নিয়ে আছ। মানুষের পাশে কখনো তোমাদের দেখতে পাওয়া যায় না। তাই, আগামী নির্বাচনে এদের যোগ্য উত্তর দিতে হবে। যতই চেষ্টা করো না কেন, যা-ই চেষ্টা করো না কেন... বাংলার মানুষের অন্তরের মধ্যে যার নাম লেখা রয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নাম কেউ মুছতে পারবে না।"

এ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "সামনে ২০২৪-এ যে লোকসভা, এটা তাঁর জীবনের শেষ অধিবেশন তা অবচেতন মনে তাঁকে তাড়া করে বেরাচ্ছে। সেটাই আজকে বক্তৃতার মধ্যে দিয়ে উনি মানুষের সামনে বলেছেন যে, বিজেপি সাংসদদের এটাই শেষ সংসদ যাত্রা। ঠিকই বলেছেন। আসলে ওঁর মনের মধ্যে ওটা আছে। ওঁর দল ওঁকে প্রার্থী করবে কি না আমাদের জানা নেই। কারণ, ওঁর বক্তব্যের কোনও গ্রহণযোগ্যতা ওঁর দলের মধ্যেই নেই। উনি এরকম বলেন। আর কোর্টের কথা বলছেন ? একবার ট্র্যাক রেকর্ডটা জানান মানুষের কাছে। উনি, পশ্চিমবঙ্গ সরকারের কত কোটি টাকা খরচ করিয়েছেন। আর ক'টা মামলায় জিতেছেন ? ধারাবাহিকতা বজায় রেখে উনি প্রত্যেক মামলায় পরাজিত হন। ওঁর করা আবেদনে সরকার তিরস্কৃত হয়। উনি অত্যন্ত প্রতিষ্ঠিত আইনজীবী। আইনের উপর নিসন্দেহে ওঁর দক্ষতা আছে। উনি জানেন যে মামলায় জেতা যায় না। তাও উনি যান। মানুষের দেওয়া করের টাকা খরচ হয়। উনি আদালতে সওয়াল করেন। তারপর ধারবাহিকতা বজায় রেখে আবার বাড়ি ফিরে আসেন।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget