এক্সপ্লোর

BJP News: 'মানতে হবে এই দাবি', বিজেপি বিধায়কের দলবলের গুন্ডামি ! দমদমে বন্ধ কারখানা, ঠিক কী অভিযোগ ?

Dum Dum News: বিজেপি বিধায়কের দলবলের গুন্ডামির দৌলতে দমদমে বন্ধ একটি সার কারখানা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার কারখানায় হামলার অভিযোগ ওঠে।

কলকাতা: রাজ্যে পালাবদলের পর সিংহাসনে এখন বিজেপি সরকার। কিন্তু, তোলাবাজি ও গুন্ডামির দিক থেকে তৃণমূলের রোগ কি ছড়িয়ে পড়ছে  বিজেপিতেও ? কারণ, দিকে দিকে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। যদিও দলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে কড়া বার্তা এবং অ্যাক্শনও নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও গ্রহণ করছেন। তাতেও অভিযোগ থামছে না। এবার দমদমের সার কারখানায় ঢুকে গুন্ডামি, কারখানার কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। 

বিজেপি বিধায়কের দলবলের গুন্ডামির দৌলতে দমদমে বন্ধ একটি সার কারখানা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার কারখানায় হামলার অভিযোগ ওঠে। বিজেপি বিধায়কের লোক পরিচয় দিয়ে সার কারখানায় ঢুকে হামলা চালায় তারা। হামলার জেরে বন্ধ হয়ে যায় কারখানা। থানায় ইমেল করে অভিযোগ দায়ের করে কতৃপক্ষ। দমদমের ৫টি পুরসভার আবর্জনা থেকে সার তৈরি করা হত এই কারখানায়। 

আরও পড়ুন - 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর

অভিযোগ, সার কারখানায় ঢুকে গুন্ডামি, কর্মীদের মারধর ও হুমকি দেয় কিছু দুষ্কৃতী। শনিবার রাতে ঘটে এই ঘটনা। প্রায় ৪০ থেকে ৫০ জন ঢুকে হামলা চালায়। তারা প্রত্যেকেই দমদমের বিজেপি বিধায়কের লোক বলে পরিচয় দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাদের দাবি, কারখানায় শুধুমাত্র নিজেদের লোক দিয়েই কাজ করাতে হবে। দিতে হবে মাসোহারা, নির্মাণ-সামগ্রী কিনতে হবে তাদের থেকেই। এমনই ভয়ঙ্কর অভিযোগ আনেন কারখানা কতৃপক্ষ।                                        

বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর দলবলের বিরুদ্ধে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। তাঁরা জানান, মোবাইল ফোন কেড়ে নিয়ে যাওয়া হয় বিজেপি বিধায়কের কার্যালয়ে। হামলার পর থেকেই আতঙ্কে রয়েছেন কর্মীরা। যার জেরে বন্ধ হয়ে যায় সার কারখানা। যদিও দলবল নিয়ে সার কারখানায় হামলার অভিযোগ খারিজ করে দেন বিজেপি বিধায়ক। তিনি জানান, স্থানীয়ভাবে কিছু সমস্যা হয়েছিল। কিন্তু রাত হলেই তৃণমূলের গুন্ডাদের দৌরাত্ম্য বাড়ে। কিন্তু যা হয়েছে, তা ঠিক হয়নি' বলেও বিজেপি-যোগ অভিযোগটি অস্বীকার করেন বিধায়ক। অরিজিৎ বক্সী আরও বলেন, 'আমার অনেক অফিস আছে, কাউকে তুলে নিয়ে যাওয়া হয়নি, কিছু হলেই বিজেপির নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা চলে'।        

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
TMC News: জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
Basanti News: প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget