এক্সপ্লোর

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন

Debraj Chakraborty News: পুলিশ সূত্রে খবর, কলকাতা ছেড়ে প্রথমে কালিম্পঙে নিজের রিসর্টে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী

ময়ূখঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পাল, কলকাতা: তোলাবাজি, সিন্ডিকেটরাজ-সহ গুচ্ছ অভিযোগে এবার গারদে ঠাঁই হল তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর। গতকাল রাতে ঝাড়খণ্ডের রিসর্ট থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF... পুলিশ সূত্রে খবর, ১৮ জুলাই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগকারী প্রোমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে।

কী কী অভিযোগ দেবরাজের বিরুদ্ধে?

একটা পুরসভার প্রাক্তন কাউন্সিলর! অভিযোগ, তাঁর সম্পত্তি হাজার হাজার কোটি টাকার! অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, বাগুইআটি এলাকায় কার্যত তোলাবাজির 'রাজত্ব' কায়েম করেছিলেন তিনি। বুধবার রাতে দেবরাজ চক্রবর্তীকে রাজ্য় পুলিশের STF পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করে। সেই গ্রেফতারিও হয় রীতিমতো ফিল্মি কায়দায়! হাইকোর্টে আগাম জামিন না পেয়েই গা ঢাকা দিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের নজর এড়াতে বারবার পাল্টাচ্ছিলেন আস্তানা। এমনকী পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যেও!

মিলছিল না খোঁজ, কীভাবে গ্রেফতার হলেন দেবরাজ?

পুলিশ সূত্রে খবর, কলকাতা ছেড়ে প্রথমে কালিম্পঙে নিজের রিসর্টে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী। এরপর বারবার ডেরা বদলাতে থাকেন তিনি। কালিম্পং থেকে চলে যান ডুয়ার্সে। সেখানে কয়েকটা দিন কাটিয়ে আস্তানা গাড়েন ঝা়ড়খণ্ডের মুরিতে বন্ধুর রিসর্টে। পুলিশ সূত্রে দাবি, টাওয়ার লোকেশন এড়াতে নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন দেবরাজ চক্রবর্তী। যদিও তাঁকে ধরিয়ে দেয় বন্ধুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। সেটা ট্র্যাক করেই মেলে বাগুইআটির দাপুটে তৃণমূল নেতার হদিশ। বুধবার সন্ধেয় নাটকীয়ভাবে সেই রিসর্টের পৌঁছে দরজার নক করেন STF-এর অফিসাররা। দরজা খুলতেই গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে।

গ্রেফতারির পরে, দেবরাজকে লক্ষ্য করে ডিম!

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ...ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার পর, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদকে তোলা হয় বারাসাত আদালতে। সেখানে দেবরাজ চক্রবর্তীকে আনতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। আদালত চত্বরেই প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ধৃত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, আর্থিকভাবে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রাতিষ্ঠানিক অপরাধের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত পুলিশ সূত্রে খবর, ১৮ জুলাই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মূল অভিযোগকারী প্রোমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে। দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর বুধবার রাতেই বাজি-পটকা ফাটিয়ে চলে সেলিব্রেশন।
বৃহস্পতিবার সকালে ব্যান্ড পার্টি নিয়ে পথে নামেন এলাকার বিজেপি কর্মীদের একাংশ।


আরও পড়ুন: Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget