এক্সপ্লোর

Calcutta High Court: ব্রিজ কোর্স সম্পন্ন না করে কী করে চাকরি? পর্ষদের রিপোর্ট তলব বিচারপতির

Justice Abhijit Ganguly: চাকরি প্রার্থীদের বিক্ষোভের মধ্যেই ব্রিজ কোর্স সম্পন্ন না করে কী করে চাকরি? প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: ব্রিজ কোর্স সম্পন্ন না করে কী করে চাকরি? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। সেই মামলায় এদিন, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। ১৮ই অগাস্টের মধ্যে পর্ষদকে রিপোর্ট জমা দিতে হবে।

পর্ষদের রিপোর্ট তলব: চাকরি প্রার্থীদের বিক্ষোভের মধ্যেই ব্রিজ কোর্স সম্পন্ন না করে কী করে চাকরি? প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ১৮ই অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের TET-এর ভিত্তিতে ২০২০ সালে নিয়োগ হয়েছিল। D.El.Ed দের পাশাপাশি চাকরি পেয়েছিলেন B.ED রাও। NCTE-র নিয়ম অনুযায়ী, নিয়োগের ৬ মাসের মধ্যে ব্রিজ কোর্স করার কথা থাকলেও, তা সম্পন্ন করেনি প্রায় ৬০০০ চাকরি প্রার্থী।

কী করে তাঁরা চাকরি করছেন? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায়, মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ব্রিজ কোর্স শেষ না করার জন্য তাঁরা বি ক্যাটিগরির স্যালারি পাচ্ছেন অর্থাৎ তাঁরা অপ্রশিক্ষিত। অপ্রশিক্ষিতরা কী করে এই চাকরি করছেন? তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হোক। এরপরই, এনিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২১ অগাস্ট, এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। 

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের বড়সড় পদক্ষেপ। এই প্রথম গ্রেফতার করা হল অযোগ্য শিক্ষককে। ঘুষ দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার করা হল ৪ জন অযোগ্য শিক্ষককে। সোমবার সমন করে, এই ৪ শিক্ষককে আদালতে তলব করা হয়। তারপর আদালত কক্ষ থেকেই গ্রেফতার করে ৪ জনকে জেলে পাঠান আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। CBI-এর চার্জশিটে সাক্ষী হিসাবে নাম ছিল গ্রেফতার হওয়া এই চার অযোগ্য শিক্ষকের। কিন্তু টাকা দিয়ে যাঁরা চাকরি কিনেছেন, তাঁদের কেন সাক্ষী হিসাবে দেখানো হয়েছে, আগেই এই প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারক। এনিয়ে তদন্তকারী অফিসারকে শোকজও করেছিলেন বিচারক। এরপরই, এদিন তলব করে, গ্রেফতার করা হল, জাহিরাদ্দিন শেখ, সায়গর হোসেন, সীমার হোসেন এবং সৌগত মণ্ডলকে। ধৃত ৪ জনই মুর্শিদাবাদের বাসিন্দা। ২১ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Dengue Death: বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, বারাসাত পুর এলাকায় ফের মৃত্যু ২ জনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget