এক্সপ্লোর

Anish Khan: পুলিশ যদি দোষ করে ব্যবস্থা নেবে সরকার, আনিস খুনের ঘটনায় প্রতিক্রিয়া অরূপ রায়ের

Anish Khan Muder Case: পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি আনিস। অথচ তাঁর মৃত্যুর পর বাড়িতে বসেছে পুলিশি পাহারা।

সুনীত হালদার, হাওড়া: দু'দিন পেরিয়ে গিয়েছে। তবে আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা। এখনও অধরা অভিযুক্তরা। মেলেনি আনিসের মোবাইল ফোনও। এদিকে, পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি আনিস। অথচ তাঁর মৃত্যুর পর বাড়িতে বসেছে পুলিশি পাহারা। তা নিয়ে প্রশ্ন তুলছেন মৃত ছাত্রনেতার পরিজনেরা।                                            

এদিকে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ যদি দোষ করে থাকে তাহলে পুলিশের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে। আমতার প্রতিবাদী ছাত্র নেতা আনিশ খান খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় একথা বলেন। তিনি বলেন, আইন আইনের পথে চলবে। কেউ যদি দোষ করে থাকে তাহলে সরকার তাকে ছাড়বে না। পুলিশ হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন বিরোধীরা এতদিন কোনো ইস্যু পাচ্ছিল না। তাই তৃণমূল সরকার এবং দলকে হেয় করার জন্য তারা এক জোট হয়ে এই চেষ্টা করছেন। তাতে তারা সফল হবেন না।

আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন। হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী কৌস্তভ বাগচি। দুপুর ২টোয় লিখিত বক্তব্য নিয়ে আসার জন্য আইনজীবীকে নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।                 

আমতায় ছাত্রনেতাকে খুনের অভিযোগে, দেড় দিনের মাথায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অধরা অভিযুক্তরা। বিক্ষোভের মুখে ফিরলেন ASI। CBI তদন্তের দাবি তুলেছে নিহতের পরিবার। সূত্রের খবর, DGP-কে বিস্তারিত তথ্য দিয়েছেন হাওড়া গ্রামীণের SP। হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পরিবারের দাবি, শুক্রবার রাতেই আনিসকে হত্যার খবর দেওয়া হয় আমতা থানায়! কিন্তু পুলিশ যায় পরদিন সকালে। ঘটনার দেড়দিন পরে ফরেন্সিক পরীক্ষা নিয়েও উঠছে প্রশ্ন। 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget