এক্সপ্লোর

Howrah Murder: গাড়ি থামিয়ে শৌচকর্ম সারতে বেরিয়েছিলেন, বাগনানে দম্পতির উপর চড়াও দুষ্কৃতীর দল, শিশুকন্যার সামনে গুলি করে খুন মহিলাকে!

Crime News: পুলিশ জানিয়েছে, ছিনতাই এ বাধা দেওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় মৃত ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা রিয়া কুমারী।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah News) বাগনানে (Bagnan) শিশুকন্যার সামনেই গাড়ির মধ্যেই মহিলাকে গুলি (Woman Killed) করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম রিয়া কুমারী। পুলিশ জানিয়েছে, আড়াই বছরের মেয়ে এবং স্ত্রী রিয়াকে নিয়ে গাড়ি চালিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসছিলেন প্রকাশ কুমার। সেই সময়ই হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শিশুকন্যার সামনেই গাড়ির মধ্যেই মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

পুলিশ জানিয়েছে, ছিনতাই এ বাধা দেওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় মৃত ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা রিয়া কুমারী। নিজেদের গাড়িতেই ঝাড়খণ্ড থেকে কলকাতা ফিরছিলেন রিয়া, তাঁর স্বামী প্রকাশ কুমার এবং তাঁদের আড়াই বছরের শিশুকন্যা। প্রকাশ জানিয়েছেন, ভোর ৬টা নাগাদ বাগনানের মহিষরেখা সেতুর কাছে দুষ্কৃতীরা হামলা চালায় তাঁদের উপর। 

আরও পড়ুন: Madan Mitra: সত্তর ছুঁইছুঁই মদনের নয়া ইনিংস, নেতা থেকে পুরোদস্তুর অভিনেতা, প্রথম ছবিই ‘সাথী’র পরিচালকের সঙ্গে

পুলিশকে দেওয়া বয়ানে প্রকাশ জানিয়েছেন, মহিষরেখা সেতুর কাছে গাড়ি থামান প্রকাশ এবং রিয়া। শৌচকর্ম সারতে গাড়ি থেকে নামেন প্রকাশ। সেই সময়ই ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে চড়াও হয় তিনজন দুষ্কৃতীর দল। তাতে বাধা দেন রিয়া। তাতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের পাশে গুলি লাগে রিয়ার। গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই মারা যান রিয়া। ঘটনার পরই চম্পট দেয় দুষ্কৃতীর দল।

মহিষরেখা সেতুর কাছে গাড়ি থামান প্রকাশ এবং রিয়া, সেই সময়ই চড়াও হয় দুষ্কৃতীর দল

হামলার পর ওই এলাকায় কারও সাহায্য় পাননি প্রকাশ। কাউকে দেখতে পাননি তিনি। তাতে সেই অবস্থাতেই গাড়ি চালিয়ে রাজাপুর থানার পীরতলায় চলে আসেন তিনি। একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে সেখানে স্থানীয়দের সবকিছু জানান। এর পর এলাকার লোকজন পুলিশকে খবর দেন। রিয়াকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

উলুবেড়িয়া মহকুমা হাসপাতালেই পৌঁছয় পুলিশ। সেখান থেকে রিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। গোটা ঘটনা কী ভাবে ঘটল, কারা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রকাশকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিয়াকে খুনের নেপথ্যে শুধুমাত্র ছিনতাইয়ে উদ্দেশ্য ছিল, এই তত্ত্বে খটকা লাগেছে পুলিশের। যেখানে গাড়ি থামানো হয়, যে ভাবে প্রকাশ নেমে যান গাড়ি থেকে, তাও প্রশ্ন তুলছে। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একমাত্র সাক্ষী প্রকাশ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মত পুলিশের।

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget