এক্সপ্লোর

Howrah News : দোল খেলে চিকিৎসা করাতে এসে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে তাণ্ডব একদল মত্ত যুবকের

Belur Hospital : জরুরি বিভাগের বাইরে দাঁড়িয়ে থাকা এক অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালায় তারা। অ্যাম্বুলেন্সে ভাঙচুরের প্রতিবাদ জানাতে এলে গাড়ির চালককেও মারধর করা হয়।

ভাস্কর ঘোষ, বেলুড় (হাওড়া) : চিকিৎসা করাতে এসে প্রথমে বিনা প্ররোচনায় হাসপাতালের (Hospital) নার্সিং স্টাফ (Nursing Stuff)-চিকিৎসকদের (Doctors) অকথ্য গালিগালাজ। তাদের আচরণের প্রতিবাদ করায় হাসপাতালে ব্যাপক ভাঙচুর। দোলের (Holi 2022) দিন চিকিৎসা করানোর নামে হাসপাতালে এসে এমনই তাণ্ডব চালায় একদল মত্ত যুবক (Drunk Youths)। যার জেরে কার্যত লন্ডভন্ড অবস্থা বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের (Belur State General Hospital) জরুরি বিভাগের (Emergency Department)। বেলুড় থানার (Belur Police Station) পুলিশের (Police) পক্ষ থেকে শুরু করা হয়েছে দুষ্কৃতীদের খোঁজ।

গোটা ঘটনার সূত্রপাত এদিন সন্ধেবেলায়। অভিযোগ মত্ত এক যুবককে চিকিৎসার জন্য বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে একদল মত্ত যুবক। সেখানে আসার কিছুক্ষণের মধ্যেই তারা হঠাৎই হাসপাতালের নার্সিং স্টাৎ-চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে। যে ঘটনার প্রতিবাদ জানান নার্সিং স্টাফ- চিকিৎসকরা। অভিযোগ তারপরই কার্যত উন্মত্ত হয়ে উঠে ভাঙচুর শুরু করে মত্ত যুবকরা। জরুরি বিভাগের দরজা, জানলা, একাধিক যন্ত্রপাতিতে ভাঙচুর চালানো হয়।

এই তাণ্ডবের খবর হাসপাতালের সুপারের কাছে পৌঁছতেই তিনি বেলুড় থানার দ্বারস্থ হন। যার কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছয় পুলিশ। তবে ততক্ষণে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় মত্ত যুবকদের দল। হাসপাতালের জরুরি বিভাগেই শুধু নয়, সেখানে বাইরে দাঁড়িয়ে থাকা এক অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালায় তারা। অ্যাম্বুলেন্সে ভাঙচুরের প্রতিবাদ জানাতে এলে গাড়ির চালককেও মারধর করা হয়। ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্ত্বে আনে পুলিশ। পাশাপাশি বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের বাইরে বসানো হয় পুলিশ পিকেট। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তাণ্ডবের ঘটনায় যারা জড়িত তাদের খোঁজ শুরু হয়েছে।

এদিকে, মোটর সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে মহেশতলায় (Maheshtala)। মৃতের চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। সেই নিয়ে বজবজ ইএসআই হাসপাতালে (ESI Hospital) চরম অশান্তি। হাসপাতালে মৃতের পরিবারের লোকজন ভাঙচুর চালান বলে অভিযোগ।

আরও পড়ুন- দোলের দিন মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে ডুবে কিশোরের মৃত্যু গড়িয়ায়

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget