এক্সপ্লোর

Kolkata Boy Drowned : দোলের দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে ডুবে কিশোরের মৃত্যু গড়িয়ায়

রং খেলার মতোই পুকুরে নেমে স্নানের সময় বন্ধুদের সঙ্গে খেলায় মেতে উঠেছিল কিশোরটি। কিন্তু সেটাই কার্যত তাঁর জীবনে ডেকে আনল চরম পরিণতি। সাঁতার জানত না ১৪ বছরের ওই কিশোর।

হিন্দোল দে, কলকাতা : দোলের (Holi 2022) দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা গড়িয়ার (Garia) ব্রহ্মপুর এলাকায়। রং খেলে দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু (Drowned to death) হয়েছে এক কিশোরের (Young boy)। বাঁশদ্রোণী থানা (Bashdroni Police Station) এলাকায় ক্লাস নাইনের ছাত্রের এহেন অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলের দিন বন্ধুদের সঙ্গে রং খেলার পর স্থানীয় এক পুকুরে (pond) স্নান করতে গিয়েছিল ওই ১৪ বছরের কিশোর। কিন্তু সে সাঁতার না জানাতেই বিপত্তি। রং খেলার মতোই পুকুরে নেমে স্নানের সময় বন্ধুদের সঙ্গে খেলায় মেতে উঠেছিল কিশোরটি। কিন্তু সেটাই কার্যত তাঁর জীবনে ডেকে আনল চরম পরিণতি। খেলতে খেলতে পুকুরের গভীর অংশে পৌঁছে যায় কিশোররা। সেখান থেকে থই না পেয়ে ডুবে যেতে শুরু করে সে। কিশোরের বন্ধুরা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর দ্রুত চেঁচিয়ে স্থানীয়দের গোটা বিষয়টা জানায়।

কিশোরটি জলে ডুবে গিয়েছে শুনে স্থানীয়রাই পুকুরে নেমে তাঁর খোঁজ শুরু করেন। ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পুলিশ সকলেই দ্রুত ওই পুকুরের কাছে পৌঁছন। বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর কিশোরকে খুঁজে পাওয়া যায়। পুকুর থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে ছোটা হয় বাঘাযতীন হাসাপাতালে (baghajatin hospital)। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে চিকিৎসকরা (doctors) জানিয়ে দেন, কিশোরের দেহে আর প্রাণ নেই।

রঙের উৎসব এভাবে শোকের গাঢ় আবহ বয়ে আনবে সেটা ভাবতেই পারেননি ব্রহ্মপুরের বাসিন্দারা। স্থানীয় কিশোরের মর্মান্তিক মৃত্যুতে শোকের আবহ গোটা এলাকায়।

আরও পড়ুন- স্ত্রীকে বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা স্বামীর! পুলিশের দ্বারস্থ মহিলা

এদিকে, গত রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এক সাব ইন্সপেক্টরের। গতকাল রাত ১১টা নাগাদ ইছাপুরের বাড়িতে ফেরার পথে টিটাগড়ের কাছে বেপরোয়া লরি ওই পুলিশ অফিসারের বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম সাব ইন্সপেক্টরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget