এক্সপ্লোর

Howrah: হাওড়ায় জাতীয় সড়কে লড়িতে ধাক্কা মুরগি বোঝাই গাড়ির, ঘটনাস্থলে মৃত ২, গুরুতর আহত ১

Howrah News: খবর পেয়ে দ্রুত বাগনান থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়। দেখা যায় মুরগি বোঝাই গাড়ির কেবিনের মধ্যে আটকে পড়েছেন দুজন।

সুনীত হালদার, হাওড়া: শীতের সকালে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল জাতীয় সড়ক। সাত সকালে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের‌, গুরুতর আহত হয়েছেন একজন। তাঁকে আহত অবস্থায় বাগনান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। বাগনান থানার বরুণদা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে মুরগি বোঝাই গাড়ি। এরপরই দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে ৬টা নাগাদ বরুণদা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখি লেনের ধারে একটি লড়়ি দাঁড়িয়েছিল। সেই লড়ির ড্রাইভার শৌচকার্য করার জন্য গাড়িটা দাঁড় করিয়েছিলেন। তখনই দেউলটির দিক থেকে আসছিল মুরগি বোঝাই একটি গাড়ি। মুরগি বোঝাই গাড়িটি লড়ির পেছনে এসে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় মুরগি বোঝায় গাড়ির সামনের অংশ। এখানে আটকে পড়ে চালক ও তাঁর সঙ্গী। আর একজন খালাসি ধাক্কার অভিঘাতে গাড়ি থেকে ছিটকে বাইরে রাস্তার উপরে পড়ে যান।

খবর পেয়ে দ্রুত বাগনান থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়। দেখা যায় মুরগি বোঝাই গাড়ির কেবিনের মধ্যে আটকে পড়েছেন দুজন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করেন। কিন্তু বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জানা গিয়েছে মুরগি বোঝাই গাড়িটিতে করে নবাসন এলাকার একটি পোলট্রি ফার্মের মালিক মুরগি নিয়ে প্রথমে দেউলটি আসেন। সেখানে দোকানে দোকানে মুরগি দিয়ে ওই মুরগির গাড়ি জয়পুরের দিকে যাচ্ছিল। কিন্তু রাস্তার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভীষণ কুয়াশার কারণেই এমনটা হয়ে থাকতে পারে। তবে ঘটনা তদন্ত করছে পুলিশ।

শান্তিপুরে পথ দুর্ঘটনার বলি হয়েছিলেন ২জন

শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল ২ দিন আগেই। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছিল। স্থানীয় সূত্রে খবর, একটি বেআইনি কাট আউটকে কেন্দ্র করেই এই দুর্ঘটনা ঘটে। ওই কাট আউটে কোনও সিগনাল ব্যবস্থা বা ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় প্রতিদিনই সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক পারাপার করেন। অভিযোগ, সেই কাটা আউটের মুখেই দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পঞ্চাশোর্ধ্বর। মৃতের নাম উত্তম রাজবংশী। তাঁর বয়স ৫৮। তিনি শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা। অপর এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নিদুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget