এক্সপ্লোর

Howrah: জন্মের পর পেটে ছিল না চামড়ার আস্তরণ, জটিল অস্ত্রোপচারে বাঁচল সদ্যোজাতর প্রাণ

Howrah News: হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে বিরল রোগে আক্রান্ত এক শিশুর জটিল অস্ত্রোপচার করা হয়। এক মাস চিকিৎসা চলার পর সুস্থ হয়ে উঠেছে শিশুটি। তার বাড়ির লোকজন চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছেন।

সুনীত হালদার, ফুলেশ্বর: ফের জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল এক শিশুর। চিকিৎসকদের চেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরল শিশুটি। তার পরিবারের লোকজন ধন্যবাদ জানাচ্ছেন হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের চিকিৎসকদের।

শিশুটির পরিবার সূত্রে খবর, তাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে তমলুকে। সেখানকার একটি হাসপাতালে কিছুদিন আগে জন্ম হয় শিশুটির। জন্মের পরেই দেখা যায়, শিশুটির পেটের উপর যে চামড়ার আস্তরণ থাকে, তা নেই। ফলে জন্মানোর পরেই শিশুটির পেটের ভিতরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বাইরে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে শিশুটিকে অন্যত্র স্থানান্তরিত করার কথা বলেন তমলুকের সেই হাসপাতালের চিকিৎসকরা। তড়িঘড়ি শিশুটির পরিবারের লোকজন তাকে নিয়ে চার ঘণ্টার মধ্যে ফুলেশ্বরে সঞ্জীবন হাসপাতালে নিয়ে আসেন। ১ ডিসেম্বর সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। জটিল অস্ত্রোপচার এবং চিকিৎসার ফলে শিশুটি সুস্থ হয়ে উঠেছে।

সঞ্জীবন হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ‘শিশুটিকে যখন এখানে নিয়ে আসা হয়, তখন তার পেটে চামড়ার স্তর ছিল না। ফলে তার পেটের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বাইরে বেরিয়েছিল। এই ধরনের শারীরিক পরিস্থিতি বিরল। সেই কারণে সদ্যোজাতর প্রাণ বাঁচানো যথেষ্ট কঠিন ছিল। পেটের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বাইরে থাকলে জটিল অস্ত্রোপচার করে সেগুলি পেটের ভিতর  ঢুকিয়ে দিয়ে ঠিক করা হলেও, তারপর ভয় থাকে সংক্রমণের। সেই সব দিক বিবেচনা করেই আমরা দ্রুত শিশুটির চিকিৎসা শুরু করে দিই। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের সাহায্য নিয়ে চিকিৎসা শুরু হয়। চিকিৎসকদের একটি দল গঠন করে শিশুটির অস্ত্রোপচার হয়।’

চিকিৎসকরা আরও জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও, সংক্রমণের আশঙ্কা ছিল। এই ধরনের জটিল অস্ত্রোপচারে সবসময়ই সংক্রমণের আশঙ্কা থাকে। এই শিশুটির জটিল অস্ত্রোপচারের পর এক মাস ধরে চিকিৎসা চলে।  এই এক মাসের মধ্যে শিশুটিকে বেশ কিছুদিন ভেন্টিলেশনে রাখা হয়। এক মাসে অত্যন্ত  যত্ন নিয়ে অত্যাধুনিক কেয়ার ইউনিট সাপোর্ট দিয়ে চিকিৎসা চালানো হয়। এক মাস দশ দিন চিকিৎসা চলার পর আজ শিশুটি সুস্থ হয়ে উঠেছে। পরিবারের লোকজন বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন শিশুটিকে। 

সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র জানিয়েছেন, শিশুটির চিকিৎসা ও অস্ত্রোপচার যথেষ্ট ব্যয়বহুল। তবে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা থাকায় শিশুটির পরিবারকে সমস্যায় পড়তে হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন

ভিডিও

Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget