এক্সপ্লোর

Howrah: হাওড়া দাসনগরে জল যন্ত্রণায় ভোগান্তির এলাকার মানুষের

Howrah: প্রায় সপ্তাহ তিনেক আগে ভারী বর্ষণ হলেও তার রেশ কাটেনি হাওড়ার দাসনগর এলাকায়। হাওড়া পুরসভা ৯ নম্বর এবং ৫০ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন ছিল।

সুনীত হালদার, হাওড়া: জলযন্ত্রণা হাওড়ার দাসনগর এলাকায়। গত তিন সপ্তাহ আগে বৃষ্টি হয়েছিল এই এলাকায়। এরপর থেকেই জল জমেছিল এই এলাকায়। একটু বৃষ্টি হলেই সেই এলাকায় জল জমে যায়। বহুদিন ধরেই এই সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। জল নামলেও দীর্ঘদিন ধরেই একই সমস্যায় ভোগান্তির মুখে পড়েছে এলাকার বাসিন্দারা। 

প্রায় সপ্তাহ তিনেক আগে ভারী বর্ষণ হলেও তার রেশ কাটেনি হাওড়ার দাসনগর এলাকায়। হাওড়া পুরসভা ৯ নম্বর এবং ৫০ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় আজ সকালে হাওড়া পুরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান চিকিৎসক সুজয় চক্রবর্তী ফের জলমগ্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। তিনি আশ্বাস দেন পাম্প চালানোর পাশাপাশি টাঙকের মাধ্যমে দ্রুত জমা জল তুলে নেওয়া হবে।

কিছুদিন আগে দফায় দফায় বর্ষণের জেরে হাওড়া পুরসভার বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটু সমান বা কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে যায়। জল ঢুকে যায় গৃহস্থের ঘরে ঘরে। হাওড়া পৌরসভার পক্ষ থেকে দশটি পাম্প হাউস চালানোর পাশাপাশি অতিরিক্ত পাম্প চালিয়ে জল সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বেশ কিছু নিচু এলাকায় এখনো জল দাঁড়িয়ে আছে। পুরসভার ৯ নম্বর এবং ৫০ নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকায় এখনো জল দাঁড়িয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৃষ্টি থেমে গেলেও জল নামছে না। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার ফলে নোংরা জল ঘেঁটে তারা যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ফলে দুর্ঘটনা ঘটছে। পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হচ্ছে না। কিছুদিন আগে স্থানীয় বাসিন্দারা বেহাল নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে প্ল্যাকার্ড হাতে হাওড়া আমতা রোড অবরোধ করেন। নড়েচড়ে বসে হাওড়া পুরসভা। গত সপ্তাহে হাওড়া পুরসভার প্রশাসনিক চেয়ারম্যানের দায়িত্ব মন্ত্রী অরূপ রায়ের হাত থেকে সুজন চক্রবর্তীর হাতে যায়। এরপর তিনি নিজেও দিন তিনেক আগে এলাকা পরিদর্শন করে বেশ কয়েকটি পাম্প বসানোর নির্দেশ দেন। কিন্তু তা সত্বেও পুরোপুরি জল না নামার কারণে আজ তিনি ফের এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন পাম্প চালানোর পাশাপাশি পুরসভার নাইট সয়েল তোলার গাড়িগুলিতে এবারে পাম্প করে জমা জল তুলে নেওয়া হবে। এরপর সেই জল দূরে নিকাশি নালায় ফেলা হবে। এতে জল দ্রুত নামবে বলে তিনি আশ্বাস দেন।.

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget