এক্সপ্লোর

Howrah: ভয়াবহ আগুনে ভস্মীভূত ডোমজুড়ের থার্মোকল কারখানা

Howrah News: আগুনের তীব্রতায় ভেঙে পড়েছে কারখানার শেড। ফাটল ধরেছে দেওয়ালে। শনিবার বিধ্বংসী আগুনে এভাবেই পুড়ে ছাই হয়ে গেল হাওড়ার (howrah) ডোমজুড়ের একটি থার্মোকলের কারখানা। 

সুনীত হালদার, হাওড়া: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার (howrah) ডোমজুড়ের (domjur) থার্মোকল কারখানা। দমকলের চেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দলকলের।

দাউদাউ করে জ্বলছে আগুন! ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। আগুনের তীব্রতায় ভেঙে পড়েছে কারখানার শেড। ফাটল ধরেছে দেওয়ালে। শনিবার বিধ্বংসী আগুনে এভাবেই পুড়ে ছাই হয়ে গেল হাওড়ার ডোমজুড়ের একটি থার্মোকলের কারখানা। 

ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা। ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাঁড়িতে এই থার্মোকল কারখানায় কাজে করছিলেন কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, সেময়ই আগুন লাগে কারখানায়। সেখানে দাহ্য পদার্থ মজুত থাকায়, দ্রুত ছড়িয়ে পড়ে আগুন! আশেপাশের কারখানা ও বিদ্যুতের সাবস্টেশন থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

এদিন, কলকাতা নেতাজিনগরের বিদ্যাসাগর কলোনিতে একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুনে ঝলসে মৃত্যু হল ৭২ বছরের এক মহিলার। স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে এদিন দেশের অন্য প্রান্তে লাগে, মুম্বইয়ে একটি বহুতলে ভয়াবহ আগুন। ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৫ জন, ভর্তি হাসপাতালে। আজ সকালে তারদেওয়ে ভাটিয়া হাসপাতালের কাছে ২০তলা আবাসনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে যায় দমকলের ১৩টি ইঞ্জিন। আবাসনে আটকে পড়া বেশ কয়েকজনকে বের করে আনা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। মুম্বই শহরের মেয়র কিশোরী পেডনেকর সংবাদমাধ্যমে বলেন, ‘‘ছ’জন প্রবীণ নাগরিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অক্সিজেনের প্রয়োজন পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এলেও ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা আবাসন। সকলকে আবাসন থেকে বার করে আনা হয়েছে।’’ 

সেরা শিরোনাম

Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget