এক্সপ্লোর

Howrah News : SSKM-এর চিকিৎসকের নাম করে এলাকায় পসার, মাসের পর মাস জমিয়ে ডাক্তারি, পুলিশের জালে হাতুড়ে

কলকাতার এস এস কে এম হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তিনি এলাকায় জমিয়ে চেম্বার করছিলেন ভুয়ো ডাক্তার।

 

 

সুনীত হালদার, হাওড়া : এলাকায় জমে উঠেছিল পসার। জমিয়ে চলছিল ডাক্তারি। এলাকার মানুষের কাছে ছিলেন ভরসার জায়গা। 'SSKM এর ডাক্তার বলে কথা', এমনটাই জানত আশেপাশের মানুষ। অ্যাদ্দিন পর জানা গেল, পুরোটাই ভুয়ো ! বৃহস্পতিবার  উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গ্রেফতার এক ভুয়ো চিকিৎসক। ধৃতের নাম অনুপম বোস। আদতে হাতুড়ে চিকিৎসক , অথচ কলকাতার এস এস কে এম হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তিনি এলাকায় জমিয়ে চেম্বার করছিলেন। 

একটি ওষুধের দোকানে চেম্বার করে চিকিৎসা করতেন এই ভুয়ো ডাক্তার। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে এক বন্ধু মারফত আসল চিকিৎসক ইন্দ্রনীল বোস খবর পান । জানতে পারেন, তাঁর নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য এক ব্যক্তি আমতায় ডাক্তারি করছে। এরপর তিনি চক্ষু-কর্ণে বিবাদ ভঞ্জন করতে আমতায় ঘুরে যান। এরপর গত ১৩ জানুয়ারি ভবানীপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। 

এরপরই তদন্ত নামে ভবানীপুর থানার পুলিশ । হাওড়া জেলা গ্রামীণ পুলিশকে যোগাযোগ করা হয়। বুধবার চন্দ্রপুর ফাঁড়ির এক তদন্তকারী আধিকারিক রোগী সেজে বসিরহাটে ভুয়ো চিকিৎসকের চেম্বারে নাম লেখান। পরে ওই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করা হয়। জানা যায় ওই ভুয়ো চিকিৎসকের আসল নাম অনুপম বোস। তাঁর বাড়ি কোচবিহারে। পেশায় হাতুড়ে চিকিৎসক হলেও এসএসকেএম হাসপাতালে চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে একাধিক জায়গায় চিকিৎসা করতেন। পুলিশি জেরায় সে তার অপরাধ স্বীকারও করেছো বলে খবর। তার বিরুদ্ধে প্রতারণার মামলা শুরু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার উলুবেরিয়া আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar: 'আমার শহিদ, তোমার শহিদ করলে হবে না', এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
'আমার শহিদ, তোমার শহিদ করলে হবে না', এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Abhishek Banerjee: 'কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে...', বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কী বলছেন শমীক ভট্টাচার্য
'কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে...', বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget