এক্সপ্লোর

Anis Khan Murder: আনিসের মৃত্যুতে পুলিশকে ঘিরে বিক্ষোভ, হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ভবানী ভবনে তলব

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি।যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

হাওড়া: আমতায় ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে পুলিশকে (Police) ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে এলাকা ছাড়ল পুলিশ। দেড়দিন পেরিয়ে গেলেও আনিসের (Anis Khan) মৃত্যু নিয়ে এখনও রহস্য। হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হল ভবানী ভবনে।

মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। আনিস খানের (Anis Khan) মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি।যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে ছাত্রনেতার বিরুদ্ধে সমনও জারি হয়। পুলিশ খতিয়ে দেখছে, কারও সঙ্গে আনিসের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা।

 অন্যদিকে, ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে (West Bengal) এসএফআই-এর (SFI) বিক্ষোভ কর্মসূচি রয়েছে। পুলিশই আনিস খানকে খুন করেছে বলে দাবি বাম ছাত্র সংগঠনের। এ দিন আমতায় মিছিল করেন এসএফআইয়ের সদস্যরা। উল্লেখ্য, নিহত আনিসের পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে আসেন বিশিষ্টজনেরা। আনিসের বাবার সঙ্গে কথা বললেন কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়রা। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেন্সিক দলকে ডাকা হয়েছে। ঘটনার তদন্তে পৌঁছেছেন ফরেন্সিক আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। 

আরও পড়ুন: Dhupguri News: কাকভোরে সবজি বোঝাই গাড়ি উল্টে বিপত্তি, চাপা পড়ে মৃত্যু এক জনের, জখম দুই

আরও পড়ুন: South 24 Parganas: দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় ছেলের অত্যাচার, পাল্টা মারলেন বাবা-মা

আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে কুণাল ঘোষের ট্যুইট।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটারে লিখেছেন, আনিসের হত্যাকারীদের শাস্তি চাই। পুলিশের পোশাক পরে তারাই খুন করে যারা পুলিশ আর সরকারকে ভিলেন বানিয়ে নিজেরা আড়ালে থাকতে চায়। পুলিশের পোশাক পরিকল্পিত ছদ্মবেশ নয় তো? ক্ষোভের অভিমুখ ঘুরিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ছেলেটির জন্য কার কার কী কী গাত্রদাহ হচ্ছিল, যথাযথ তদন্ত হোক। ট্যুইটে লেখেন কুণাল ঘোষ। 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget